শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২০২১-২০২২ অর্থবছরের ৪ হাজার ৮ শত ৬ কোটি ৪৫ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট পাশ করা হয়েছে।

Reporter Name / ৪৯৬ Time View
Update : সোমবার, ১২ জুলাই, ২০২১, ১০:৫৯ অপরাহ্ন

তামান্না আক্তার হাসি ঃ  আজ ১২ই জুলাই, ২০২১ খ্রিস্টাব্দ তারিখ সোমবার সকালে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ডিএনসিসির ২য় পরিষদের ৭ম কর্পোরেশন সভায় সভাপতির বক্তৃতায় ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম  একথা বলেন।

ডিএনসিসি মেয়র প্রস্তাবিত বাজেটের বিস্তারিত তুলে ধরে ২০২১-২০২২ অর্থবছরের ৪ হাজার ৮ শত ৬ কোটি ৪৫ লক্ষ টাকার বাজেট উত্থাপনপূর্বক পাসের আহ্বান জানালে সর্বসম্মতিক্রমে তা পাস করা হয়।

বিদ্যমান কোভিড-১৯ পরিস্থিতিতে একটি সময়োপযোগী ও চমৎকার বাজেট উপহার দেয়ায় সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে মোঃ আতিকুল ইসলামকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। এসময় ডিএনসিসি মেয়র বলেন, সকলের আন্তরিক প্রচেষ্টায় দখল, দূষণ ও দুষ্ট লোকের কবল থেকে ঢাকাকে মুক্ত করে একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা নগরী গড়ে তুলতে হবে।https://durnityreport24.com/wp-content/uploads/2021/07/FB_IMG_1625914623449.jpg

তিনি আরও বলেন, বাংলাদেশসহ সারাবিশ্ব আজ করোনা মহামারীর মধ্যে রয়েছে। তাই করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম জুম প্ল্যাটফর্মে সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তৃতায় করোনা পরিস্থিতি মোকাবেলা করে জনকল্যাণে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করায় ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলামের প্রশংসা করেন।

এছাড়াও তিনি ডিএনসিসি মেয়রের নেতৃত্বে চলমান এডিস মশা, ডেঙ্গু ও চিকুণগুনিয়া প্রতিরোধ কার্যক্রম সর্বাত্মকভাবে সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী নগরীর প্রত্যেকটি রাস্তার পৃথক আইডি নম্বর ব্যবহারের প্রয়োজনীয়তার বিষয়েও আলোকপাত করেন।

কর্পোরেশন সভায় জুম প্ল্যাটফর্মে অন্যান্যের মধ্যে ডিএনসিসির বিভাগীয় প্রধানগণ এবং কাউন্সিলরবৃন্দ সংযুক্ত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com