শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

হাটহাজারীতে কর্মবিরতিতে স্থবির টিকাদানসহ বিভিন্ন কাজ

Reporter Name / ৩১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০, ১০:২৫ পূর্বাহ্ন

হাটহাজারীতে বেতন স্কেল, টেকনিক্যাল পদমর্যাদাসহ চার দাবিতে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে কর্মবিরতির পালন করছে স্বাস্থ্য সহকারীরা।

২৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার বিভিন্ন কেন্দ্রের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী সমবেত হয়ে এ কর্মসূচি পালন করেন।
কর্মবিরতির ফলে হাটহাজারীতে নিয়মিত টিকাদান কার্য্যক্রম বন্ধ রয়েছে।

আন্দোলনকারীদের দাবিগুলো হল, টেকনিক্যাল পদমর্যাদাসহ স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে ১৪তম গ্রেডে উন্নীতকরণ এবং ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের গ্রেডে উন্নীতকরণ। স্বাস্থ্য সহকারীদের বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের জন্য ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ট্রেনিং চালুকরণসহ ট্রেনিং-পরবর্তী অটো ১১তম গ্রেডে আপগ্রেডেশন।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্টান্ট অ্যাসোসিয়েশন হাটহাজারী উপজেলা শাখার আহ্বায়ক ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোজাহিদুল মওলা সেলিম, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্যবৃন্দ স্বপ্না দেব, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ফারুকুল ইসলাম, মোহাম্মদ হেলাল উদ্দিন, রোকসানা আকতার, তুলি চৌধুরী, সুমি মল্লিক, মিনা বড়ুয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com