শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

চট্টগ্রামে নাজিরহাট খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক সমিতির ত্রি বার্ষিক সাধারণ সভা ও ঈদে মিলাদুন্নবী দঃ অনুষ্ঠিত

Reporter Name / ৩৪৩ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২০, ১:০৩ অপরাহ্ন

চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী দঃ ২২ নভেম্বর রবিবার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ইদ্রিস মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। সভায় প্রধান অতিথি বলেন, সরকার সবসময় জনগণের জন্য কাজ করে। জনগণ ও মালিক সমিতির জন্য অক্সিজেন থেকে হাটহাজারী পর্যন্ত চারলাইন সড়ক প্রশস্তকরণ করা হয়েছে এবং হাটহাজারী থেকে ফটিকছড়ি হেয়াকো পর্যন্ত সড়ক প্রশস্তকরণের কাজ চলতেছে। সড়ক বিভাগ ও উপজেলা প্রশাসনের সাথে বৈঠক করে হাটহাজারীতে উন্নতমানের সুযোগ সুবিধা সম্বলিত বাস টার্মিনাল করা হবে। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ইউনুচ গণি চৌধুরী, চট্টগ্রাম জেলার অতিরিক্ত সহকারী পুলিশ সুপার( হাটহাজারী সার্কেল) আবদুল্লাহ আল মাসুম, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল আনোয়ার, ১১ নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ শামীম, বি,আর,টিএ সহকারী পরিচালক মোঃ শাহ আলম, বাংলাদেশ বাস-মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি মন্জুরুল আলম চৌধুরী, চট্টগ্রাম বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাছান চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ হোসেন, সহ-সভাপতি রুহুল আমিন চৌধুরী, এম এ মালেক, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক শামসুল আলম, বাস মালিক সমিতির প্রচার সম্পাদক মোহাম্মদ শাহজাহান, মোঃ হাসান, অলি আহমদ, মোঃ ইসমাইল, হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, শ্রমিক নেতা মোহাম্মদ হারুন প্রমুখ।
সভায় প্রথম অধিবেশনে আলোচনা সভা শেষে দুপরের খাবারের পর ২য় অধিবেশন শুরু হয়। এতে চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কার্যকরী পরিষদ ঘোষণাকালে সকলের মতামতের ভিত্তিতে বিগত কার্যকরী পরিষদের সভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুরুল আলম চৌধুরী মন্জুকে পূর্নবহাল করা হয় এবং দ্রুত সময়ের মধ্যে পূ্র্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com