শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

দক্ষিণখানে নির্মানাধীন বহুতল ভবণের ৫ তলার দেয়াল ধ্বসে নিহত ১ আহত ২

Reporter Name / ১৭৪ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০, ৩:৩৭ অপরাহ্ন

প্রতিবেদক – রাজধানীর দক্ষিনখাঁন থানার মিয়া পাাড়া এলাকায় গত বৃহস্পতিবার রাত ১১ টায় ঝড়ের সময় নির্মানাধীন ৮ তলা ভবনের ৫ তলার দেয়াল ধসে পাশের স্থানীয় আলাউদ্দিনের টিনশেড বাড়ীর চালা ভেঙ্গে ভেতরে পরে। এতে বাড়ীর বিধ্বস্ত রুমের ভাড়াটিয়া গভীর ঘুমে মগ্ন খয়রুন নেছা (৭০), রুনি বেগম (৪০) ও তার মেয়ে মুন্নি আক্তার (১৮) মারাত্মক আহত হয়।

এই দিকে ,আহতদের দক্ষিনখাঁন কেসি হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের একজন খয়রুন নেছাকে মৃত ঘোষনা করেন এবং রুনি বেগম ও তার মেয়ে মুন্নি আক্তারকে ঢাকা মেডিকেলে স্থানান্তরিত করার সুপারিশ করেন।তাদের দ্রুত ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

আমাদের প্রতিনিধি জানান, দক্ষিনখাঁনের মিয়াপাড়া (মসজিদ সংলগ্ন) এই ভবনের মালিক স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি ও ৪ পুলিশ সদস্যের সমন্বয়ে গঠিত একটি সমিতির ( “স্বপ্ন নিবাস সোসাইটি”)কর্তৃক এই ভবন নির্মিত হচ্ছিল । মোট ৪০ ফ্ল্যাট বিশিষ্ট এটি ৮ তলা ভবন। ভবনটির বিক্রিত বিভিন্ন ফ্ল্যাট গ্রাহকদেরকে তড়িগড়ি করে বুঝিয়ে দেওয়ার জন্য নামে মাত্র সিমেন্ট দিয়ে ফ্ল্যাটের ভেতরের রুম তৈরীর জন্য দেয়ালের কাজ করে যাচ্ছিল বলে এলাকাবাসীর অভিযোগ করেন।

দেয়াল পরে বিধ্বস্ত হওয়া বাড়ীর মালিক আলাউদ্দিন প্রতিবেদককে জানান, করোনা ভাইরাসের এই সংকট মূহুর্তে গত শনিবার তড়িগড়ি করে ৫ম তলায় সামান্য সিমেন্ট দিয়ে শ্রমিকরা দেয়াল নির্মানের কাজ করে। নির্মানের ৫ দিনের মাথায় এই ঘটনা ঘটে। আমরা স্বপ্ন সোসাইটিকে অনেকবার নোটিশ দিয়েছিলাম। তারা আমাদের নোটিশে কোন কর্ণপাত করেনি। বৃহস্পতিবার রাত ১১ টায় ঘটনাটি ঘটলেও এখনও পুলিশ কোন মামলা নেয়নি। এ বিষয়ে মৃত খয়রুন নেছার ময়না তদন্তে দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই প্রদিপ জানান, আমি খয়রুন নেছার পরিবারকে মামলা করতে বলেছি। মামলা হলে বিদধস্ত টিনশ্যাট বাড়ীর অবকাঠমো ঠিক আছে কিনা তাও তদন্ত হবে ।

এদিকে নিহত খাইরুন্নেছার পরিবারের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে । তার পরিবার উপযুক্ত শাস্তি ও ক্ষতিপূরণ চায় বলে জানা গেছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com