শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

দক্ষিণখানে গ্রেফতার হচ্ছে না জাহাঙ্গীর হত্যা চেষ্টার আসামীরা, সন্দেহ পুলিশের দিকে !

Reporter Name / ২০৪ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২০, ১২:৫৫ অপরাহ্ন

নিজেস্ব সংবাদদাতা – প্রায় দুই বছর যাবৎ রাজউকের নিয়ম নীতি না মেনে , অনিয়মের সাথে নির্মাণ কাজ চালাচ্ছে রাজধানীর দক্ষিণখান গাওয়াইর স্কুল রোড অবস্থিত ইউরো- বাংলা অ্যাপার্টমেন্ট । ভবনটির সম্পর্কে এলাকাবাসী রয়েছে বিস্তর অভিযোগ । নির্মাণ কাজে নিরাপত্তা ঝুঁকি থাকায় বারবার অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি ইউরো-বাংলা কতৃপক্ষ।

মামলার সূত্রমতে , গত ২৪ ফেব্রুয়ারি সকালে বিল্ডিঙের কাজে আসে জাহাঙ্গীর হোসেন । সে মূলত এই বিল্ডিং এ মালিক পক্ষের নিয়োজিত কন্টাকটার রফিক এর দলে কাজ করত । বাদীর অভিযোগ বিকাল আনুমানিক ০৩ ঘটিকার সময় জাহাঙ্গীর তার পাওনা টাকা চায় কন্টাকটার রফিকের কাছে।কিন্তু রফিক জানায়, ভবনের মালিক এসেছে , পাওনা টাকা তার নিকট চাইতে জাহাঙ্গীরকে উস্কে দেয় । জাহাঙ্গীর পাওনা টাকা চাইতে মালিকের নিকট গেলে মালিক হারুনুর রশীদ বাকবিতন্ডার এক পর্যায়ে , জাহাঙ্গীরকে মারধর করে । বিল্ডিং মালিক টাকা রফিকের নিকট থেকে নিতে বলে । টাকা রফিকের নিকট চাইলেই বাধে ঝামেলা । এই নিয়ে রফিকের সাথে জাহাঙ্গীরের মধ্যে কথা কাটাকাটি হয় । বিল্ডিংটির ৫ম তলায় বেলকুনিতে বিকেল তিনটায় কাজ করবার সময় পেছন থেকে রফিক ইচ্ছা করেই ধাক্কা দেয় জাহাঙ্গিরকে । জাহাঙ্গীরের ভাষ্য হত্যা করবার উদ্দেশ্যেই তাকে ধাক্কা দিয়ে নীচে ফেলে দেয় সে ।

উপড় থেকে নীচে পড়ে গেলে এলাকার কিছু পথচারী এবং কয়েকজন তাকে দ্রুত নিকটবর্তী কে,সি হাসপাতালে নিয়ে যায় । অবস্থার অবনতি হলে জাহাঙ্গীরের আত্মিয়-স্বজন তাকে জাতীয় পঙ্গু হাসপাতালে নিয়ে যায় । সেখানে তার চিকিৎসা হয় দীর্ঘ সময় । এই সময় অর্থাভাবে চিকিৎসায় ব্যয় বহনে অসুবিধায় পড়লে , জাহাঙ্গীরের পিতা পাওনা টাকার জন্য রফিকের কাছে যায় । রফিক বলে ” আমি টাকা দিতে পারি তবে তোমার ছেলেকে বলতে হবে , আমি ধাক্কা দেই নাই “। কারণ ইতিমধ্যেই চাউর হয়ে গেছে জাহাঙ্গীরের বাবা মামলা করতে পারে ।

বিল্ডিং এর আশপাশে ঘুরে আমাদের প্রতিনিধি এই ঘটনার সততা নিশ্চিত হয়েছে যে , রফিক কাজের বাহানায় নানান সময় গালমন্দ করত । মাঝে মাঝে তার কর্মচারীদের গায়েও হাত দিত বলে অভিযোগ পাওয়া যায় । তারা সকলেই দিনমজুর এই ভুক্তভোগির হত্যা চেষ্টার বিচার চান ।

উল্লেখ্য যে , গত২৪/০৩/২০২০ইং তারিখ জাহাঙ্গীরের পিতা আনোয়ার হোসেন নিজে বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি মামলা দায়ের করেন যাহার নং ৫১। মামলা করার পর ১ নং আসামী কন্টাকটার রফিক ও২ নং আসামী হারুনুর রশিদ মামলার বাদী আনোয়ার হোসেনকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে বলে বাদী অভিযোগ করেন । মামলা হওয়ার ১ সপ্তাহ পরেও কোন আসামীকে পুলিশ গ্রেফতার করার সক্ষম হয়নি। উক্ত বিষয় সম্পর্কে মামলার আই,ও কে এম মাহামুদুল হাসান আমাদের প্রতিবেদককে জানান,আসামী পলাতক রয়েছে, ধরার চেষ্টায় আছি । আমাদের প্রতিবেদক পাল্টা প্রশ্ন করেন বাদি অভিযোগ করছেন আসামীরা নিজের বাড়ীতেই অবস্থান করে । আইও বলেন আমি যখন যাই তখন পাই না । এই “আইও যখন যান আসামীদের তখন পান না ” এমন কথাতেই সবায় তদন্তকারী কর্মকর্তার গাফিলতি খুজে পাচ্ছেন বলে জানান । অপরদিকে মামলা করায়, বাদীকে আসামীরা হুমকী ধমকী দিচ্ছে । থানার ওসির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও একাধিকবার তার ফোন ব্যস্ত পাওয়া যায় । কি এক রহস্যজনক কারণে , তাদের গ্রেফতার করা হচ্ছে না এমন প্রশ্নে সংশ্লিষ্টরা অভিযোগ করেন , পুলিশ প্রশাসনের গাফিলতি ও গরিমশিতেই গ্রেফতার হচ্ছে না আসামীরা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com