শনিবার, ১৬ মে ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

স্পেনে ৮ বাংলাদেশি করোনায় আক্রান্ত, আতঙ্কে প্রবাসীরা

Reporter Name / ৫৯২ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২০, ১২:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক ॥

স্পেনে প্রাণঘাতী করোনাভাইরাসে আট বাংলাদেশি আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আটজনের মধ্যে তিনজন সিলেটের, ঢাকার দুজন, যশোরের একজন। অপরজনের বাড়ি জানা যায়নি। আটজনই বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।এদিকে ঢাকার দুজন স্বামী-স্ত্রীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাংলাদেশি মানবাধিকার সংস্থা ভালিয়েন্তে বাংলার সভাপতি মো. ফজলে এলাহী গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

তিনি জানান, আক্রান্তদের তিনজনের বাড়ি সিলেটে, একজনের বয়স ৪৫, আরেকজনের ৪৩ এবং অপরজন নারী ৩৫ বছর বয়সী। তারা দেশটির রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসে থাকেন।তবে করোনায় আক্রান্ত অপর দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী, তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে রাখা হয়েছে বলে জানা গেছে।

আক্রান্ত স্বামীর বয়স ৩৭ ও স্ত্রীর ২৬। তাদের দুই মাসের একটি বাচ্চাকে হাসপাতাল হেফাজতে রাখা হয়েছে। তারা দেশটির রাজধানী মাদ্রিদের অদূরে কারাবানচলে থাকেন। করোনায় আক্রান্ত অপর দুজনই তরুণ। এরমধ্যে ২৫ বছর বয়সী একজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। অপরজনের বাড়ির ঠিকানা জানা যায়নি। তারা দুজনই রাজধানী মাদ্রিদে দীর্ঘদিন থেকে বসবাসরত।

দেশটির রাজধানী মাদ্রিদসহ এরইমধ্যে কারোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে রাজধানী মাদ্রিদ, বার্সেলোনাসহ বেশ কয়েকটি প্রদেশে শিক্ষাপ্রতিষ্ঠানসহ অফিস আদালত বন্ধ করা হয়েছে।

এমনকি বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসের বাঙালি পরিচালনাধীন বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদে আজকের জুমার নামাজও হয়নি।

যানবাহন ও চলাফেরা নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত স্প্যানিশ নাগরিকসহ প্রবাসী বাংলাদেশিরা।

প্রসঙ্গত, স্পেনে এখন পর্যন্ত করোনাভাইরাসে ৮৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন তিন হাজার ৩ জন। এর মধ্যে ১৮৯ জন সুস্থ হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com