শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

১১ দলীয় জোট জনগণের সারা না পেয়ে বিএনপির প্রার্থীর নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে,,,,,,,,,এস এম জাহাঙ্গীর 

Reporter Name / ৭৪ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:৩২ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন,জামাতের নেতৃত্বে ১১ দলীয় জোটের প্রার্থী জনগণের নিকট থেকে সারা না পেয়ে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে। দেশের গণমাধ্যম বর্তমানে অনেক শক্তিশালী সেই সাথে সোস্যাল মিডিয়া সবার হাতে হাতে রয়েছে। বিএনপির প্রার্থীর কোন আচরন বিধি লংগন করলে মিডিয়াতে চলে আসতো। আমাদের কোন আচরন বিধি লংগনের ঘটনা ঘটেনি। বিএনপি সুশৃঙ্খল একটি দল শৃঙ্খলা বজায় রেখে জনগণকে সাথে নিয়ে নির্বাচনের প্রচার প্রচারনা চালাচ্ছি।

খিলক্ষেত থানা ৪৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিন গত সপ্তাহে ডুমনী এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করেছিল।

ঢাকা ১৮ আসনে জামায়ত এনসিপি জোটের সংসদ সদস্য প্রার্থী সেই অনুষ্ঠানে আমন্ত্রিত না হয়েও সেখানে গিয়ে বক্তব্য দেয়ার চেষ্টা করেছিল। সেখানে তারা অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি করেছিল। বিএনপির ওয়ার্ড সভাপতির কোন দোষ না থাকলেও এনসিপির প্রার্থীর সম্মানে স্থানীয় বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাইলে দেশের উন্নয়ন চাইলে ভোটাধিকার টেকসই করতে চাইলে আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিবেন। আপনাদের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে সামাজিক নিরাপত্তা নারী নিরাপত্তায় কাজ করবে।

আজ রোববার (৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় রাজধানীর তুরাগের ফুলবাড়ীয়া এলাকায় ১৮ তম দিনে নির্বাচনের প্রচারণা ও গণসংযোগ শুরুর আগে পথসভায় এস এম জাহাঙ্গীর হোসেন এসব কথা বলেন।

তুরাগ থানা বিএনপি আহ্বায়ক মোঃ আমান উল্লাহ ভূইয়ার সভাপতিত্বে প্রচারণা ও গণসংযোগে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান, সেচ্ছাসেবক দলের মহানগর উত্তরের সহসভাপতি মোস্তফা কামাল হৃদয়, তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন, চান মিয়া বেপারী, রিপন হাসান খন্দকার, আলম হোসেন স্বপন, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলায়মান হাসান, আলমগীর হোসেন শিশির, মোস্তফা সরকার, বাদল মিয়া সহ বিএনপি ও অংগসংগঠনের সর্বস্তরের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তুরাগের ৫৩ নং ওয়ার্ড, ফুলবাড়ীয়া, মোশাররফ স্কুল, নলভোগ এলাকায় ধানের শীষের লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com