তন্ময়ঃ ঢাকা-১৮ সংসদীয় আসনের অন্তর্গত দক্ষিণখান থানার কাওলার জামতলা এলাকায় অবস্থিত বাইতুস সালাম জামে মসজিদ মাঠে বাংলাদেশের অভিভাবক, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২৫ উপলক্ষে আয়োজিত এই দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসল্লি এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনার পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
এ সময় শামসুল আরেফিন আপেল ও দেলোয়ার হোসেন ভূঁইয়া বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর সুস্থতা শুধু একটি পরিবারের নয়, বরং পুরো জাতির জন্য গুরুত্বপূর্ণ। বক্তারা আরও বলেন, বর্তমান সংকটময় সময়ে দেশনেত্রীর সুস্থ হয়ে রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখা দেশের জন্য অত্যন্ত জরুরি।
দোয়া মাহফিল শেষে অংশগ্রহণকারীরা দেশনেত্রীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা জানান।