নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরের পার্ক মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের মাঝে বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি তুলে ধরতে লিফলেট বিতরণ করেন ঢাকা-১৮ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম কফিল উদ্দিন আহমেদ।
জুমার নামাজ শেষে মসজিদের সামনে দাঁড়িয়ে তিনি মুসল্লিদের হাতে লিফলেট তুলে দেন এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির অবস্থান, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন।
এ সময় এম কফিল উদ্দিন আহমেদ বলেন—
“অল্প কিছু দিনের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের জনগণ পরিবর্তন চায়, রাষ্ট্রব্যবস্থা পুনরুদ্ধার করতে চায়। আপনারা সবাই ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র মেরামতের সুযোগ করে দিন।”
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে—
মাদকমুক্ত সমাজ,চাঁদাবাজিমুক্ত পরিবেশ,সুশৃঙ্খল প্রশাসন—এই লক্ষ্য সামনে রেখে কাজ করবে।
এম কফিল উদ্দিন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করলে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি টেকসই রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠা করা হবে।
গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক সংস্কার, যুবসমাজের কর্মসংস্থান—এসবই থাকবে অগ্রাধিকার তালিকায়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। মুসল্লিরাও লিফলেট গ্রহণ করে কর্মসূচি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।
উত্তরা এলাকায় নির্বাচনী মাঠে ইতোমধ্যে বিএনপির প্রচারণা জোরদার করেছে। প্রতিদিন গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভার মাধ্যমে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা চলছে। স্থানীয় নেতাদের মতে, দিন দিন বিএনপির প্রচারণা আরও সংগঠিত ও গতিশীল হচ্ছে।
✍ প্রতিবেদন: দুর্নীতি রিপোর্ট ২৪.কম সংবাদদাতা