শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

এমপি হলে এলাকার সকল উন্নয়নমূলক কাজ করব: এম কফিল উদ্দিন আহমেদ

Reporter Name / ৭১ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১১:৪২ অপরাহ্ন

তাছলিমা তমাঃ ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় নেতা এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, “আমি এমপি হলে এলাকার সকল উন্নয়নমূলক কাজ করব। জনগণকে সাথে নিয়ে এলাকাবাসীর কল্যাণে কাজ করে যাব। রাস্তা-ঘাট সংস্কার থেকে শুরু করে কর্মসংস্থান— প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন হবে।”

রাজধানীর উত্তরখানের কাঁচকুড়া বাজার এলাকায় বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যার পর তাঁর সমর্থনে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠকে এলাকাবাসীর উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মঞ্চ ও আশপাশের রাস্তাজুড়ে জনতার ঢল নামে।

বক্তব্য রাখতে গিয়ে কফিল উদ্দিন আহমেদ বলেন,

> “আমরা প্রতিশোধপরায়ণ নই। আওয়ামী লীগ সরকারের সময় আমাদের ঘরে থাকতে দেয়নি, মিথ্যা মামলা দিয়েছে, জুলুম-নির্যাতন করেছে। কিন্তু আজ আমরা ক্ষমতার লোভে কারো বাড়িঘর ভাঙচুর করি না, আগুন লাগাই না।”

তিনি আরও বলেন,> “ফ্যাসিস্ট হাসিনা সরকার তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়নি। আরাফাত রহমান কোকোর মৃত্যুর পরও তারেক রহমানকে দেশে আসতে দেয়নি। কারণ তারা জানে, তারেক রহমান দেশে এলে তাদের রাজনীতিতে টিকে থাকা কঠিন হয়ে যাবে।”

এলাকাবাসী জানান, এম কফিল উদ্দিন দীর্ঘদিন ধরে চাঁদাবাজি বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন। বরং নিজের ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিগত উদ্যোগে বেকারদের কর্মসংস্থান তৈরি করেছেন। তাঁদের দাবি, “এমন সৎ ও নিবেদিতপ্রাণ নেতাকেই বিএনপির মনোনয়ন দেওয়া উচিত।”

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় জনপ্রতিনিধি জনাব আয়নাল মেম্বার। আয়োজকদের ভাষ্যে, অল্পসংখ্যক লোক নিয়ে ছোট পরিসরে অনুষ্ঠান করার পরিকল্পনা থাকলেও বিপুল জনসমাগমে তাঁরা অভিভূত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com