শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

দক্ষিণখানে উঠান বৈঠকে কফিল উদ্দিন আহমেদ: “জনগণের অধিকার প্রতিষ্ঠাই বিএনপির রাজনীতি”

Reporter Name / ৫৫ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর দক্ষিণখান ফায়দাবাদে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনের মনোনয়নপ্রত্যাশী এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন,

“বিএনপির রাজনীতি জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই। আমরা চাই জনগণের সরকার, যেখানে মানুষের ভোটাধিকারসহ সব মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে।”

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে তিনি আরও উল্লেখ করেন,

“বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। জনগণের অধিকার ফিরে আসবে, দেশ হবে গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক।”

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন। কফিল উদ্দিন আহমেদ বলেন,

“জনগণের আস্থা ও ভালোবাসাই আমাদের মূল শক্তি। আসন্ন নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিলে, আমি জনগণের ভোটে বিজয়ী হয়ে রাস্তাঘাট, অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সমস্যা সমাধানে কাজ করব।”

সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন,

“আপনাদের দোয়া ও সহযোগিতা আমার শক্তি। গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা সবাই একসঙ্গে লড়ব।”

সভায় উপস্থিত ছিলেন:

  • সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক,
  • বর্তমান সদস্য মোতালেব হোসেন রতন,
  • উত্তরা-পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এফ ইসলাম চন্দন,
  • সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ মাস্টার,
    এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বৈঠকের শেষে কফিল উদ্দিন আহমেদ বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট জনগণের মাঝে বিতরণ করেন।

🔴🟢 দুর্নীতি রিপোর্ট ২৪.কম
অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com