নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাজধানীর উত্তরখান থানার বড়বাগ এলাকায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৫টায় এই মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন।
তারা দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়ার আহ্বান জানান।
দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী অংশগ্রহণ করেন। বক্তারা বলেন,
> “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দেশের মানুষের অনুপ্রেরণার প্রতীক। তার সুস্থতা আজ প্রতিটি গণতন্ত্রপ্রেমী মানুষের প্রার্থনা।”
আলোচনা শেষে বিশেষ দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
দুর্নীতি রিপোর্ট ২৪.কম
অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ