শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

জুলাই যোদ্ধা আহত তারেক লস্করকে দেখতে গেলেন বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর হোসেন 

Reporter Name / ১০২ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৪:২৮ অপরাহ্ন

তাছলিমা তমাঃ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও বর্তমান বিমানবন্দর থানা যুবদল নেতা মোহাম্মদ তারেক লস্কর দীর্ঘদিন ধরে গুলিবিদ্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছেন। রাজনৈতিক আন্দোলনে দু’বার গুলিবিদ্ধ এই সাবেক ছাত্রনেতা বর্তমানে চিকিৎসার অভাবে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হন। এরপর ২০২৪ সালের ১৮ জুলাই সরকার পতন আন্দোলনের সময় পুনরায় গুলিবিদ্ধ হন তারেক লস্কর। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে একাধিক বুলেট বিদ্ধ হওয়ার কারণে তিনি সম্পূর্ণ কর্মক্ষমতা হারান। শরীরে এখনও গুলি থাকায় তিনি কোনো ভারী কাজ করতে পারেন না। বর্তমানে তিনি স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন।

তার স্ত্রী দুর্নীতি রিপোর্ট ২৪.কমকে জানান> “আমার স্বামী এখনো অসুস্থ অবস্থায় আছেন। কোনো কাজ ঠিকমতো করতে পারেন না। দুই মেয়ে নিয়ে আমরা খুব কষ্টে দিন কাটাচ্ছি। চিকিৎসার খরচ চালানো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। অনেক সময় খেতেও পারি না।”

এ অবস্থায় অসুস্থ তারেক লস্করকে দেখতে আজ (মঙ্গলবার) তার বাসায় যান মহানগর উত্তর বিএনপির ষুগ্ম আহবায়ক এসএম জাহাঙ্গীর ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এর আগে গত রবিবার তারেক রহমানের নিদর্শে বিএনপি পরিবারের পক্ষ থেকে তাকে দেখতে যান বিএনপি নেতা ডা. আউয়াল।

আজ (মঙ্গলবার) তাকে দেখতে যান এসএম জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি

শাহাবুদ্দিন সাগর, সাবেক সভাপতি, দক্ষিণখান থানা বিএনপি

মনির ভূঁইয়া, সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক, বিমানবন্দর থানা বিএনপি

মোঃ আলমগীর হোসেন, সাবেক ছাত্রনেতা ও সাধারণ সম্পাদক, বিমানবন্দর থানা যুবদল

জুলহাস ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক, বিমানবন্দর থানা বিএনপি

জালাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক, বিমানবন্দর থানা বিএনপি

নেতৃবৃন্দ তারেক লস্করের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com