শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

ছাত্র সমন্বয়কের নামে সন্ত্রাস ও চাঁদাবাজি: আকাশসহ ৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ / ১৭২ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৩:৫৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ ছাত্র সমন্বয়ক পরিচয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজিতে জড়িত কিশোর গ্যাংয়ের পরিচালক মোঃ আসাদুর রহমান আকাশ (২৪) ও তার দুই সহযোগী মোঃ ফরিদ উদ্দিন (২৬) এবং মোঃ রবিন (২৫)–কে যৌথবাহিনীর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।

দেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আজকের এই সফল অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত আকাশ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকাভিত্তিক চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি ও মামলা বাণিজ্যের মতো গুরুতর অপরাধে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মব ভায়োলেন্সের প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

তারা সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে দিয়ে নিজেদের আধিপত্য বজায় রাখতো। এমনকি সাংবাদিকদের উপরও হামলা চালানোর মতো অপরাধে তারা জড়িত বলে অভিযোগ রয়েছে।

গ্রেফতারের পর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আরও গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com