শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

ভুয়া ব্রিগেডিয়ার সেজে উত্তরায় প্রতারণা, সেনাবাহিনীর অভিযানে লুৎফর আটক

উত্তরা প্রতিনিধিঃ  / ২৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৩:৪৪ অপরাহ্ন

উত্তরা প্রতিনিধিঃ রাজধানীর উত্তরা এলাকায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণার অভিযোগে মোঃ লুৎফর রহমান নামের এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (১ অক্টোবর ২০২৫) সকালে উত্তরার আব্দুল্লাহপুর সুইচগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, লুৎফর রহমান নিজেকে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল পরিচয় দিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের ওপর প্রভাব খাটিয়ে প্রতারণা করে আসছিলেন। তিনি বিভিন্ন সমস্যার সমাধান করে দেওয়ার কথা বলে আর্থিক সুবিধাও আদায় করতেন।

তদন্তে আরও জানা গেছে, লুৎফর দীর্ঘদিন কুয়েতে প্রবাস জীবন কাটান। সেখানে একটি প্রাইভেট কোম্পানিতে মেকানিক হিসেবে কাজ করতেন এবং কুয়েত সশস্ত্র বাহিনীর রক্ষণাবেক্ষণ কার্যক্রমে চুক্তিভিত্তিকভাবে যুক্ত ছিলেন। সে সময়ের একটি পরিচয়পত্র ব্যবহার করে তিনি দেশে ফিরে নিজেকে ভুয়া সেনা কর্মকর্তা হিসেবে পরিচয় দেন।

আটকের পর লুৎফরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, ভবিষ্যতেও প্রতারণামূলক কর্মকাণ্ড দমন এবং জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com