শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

উত্তরায় গণসংযোগে জনসমুদ্র, কফিল আহমেদকে এমপি দেখতে চায় এলাকাবাসী

সাব্বির আহমেদ তন্ময়ঃ / ১৯২ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪২ অপরাহ্ন

সাব্বির আহমেদ তন্ময়ঃ ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদের নেতৃত্বে রাজধানীর উত্তরা এলাকায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গণসংযোগ কর্মসূচি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উত্তরা ৬ নম্বর সেক্টরের পাবলিক কলেজের সামনে থেকে শুরু হওয়া এই কর্মসূচি হাউজ বিল্ডিং, জসিম উদ্দিন মোড়, জমজম টাওয়ার চৌরাস্তা প্রদক্ষিণ করে পুনরায় হাউজ বিল্ডিং এলাকায় গিয়ে শেষ হয়।

গণসংযোগে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। জুমার নামাজের পর থেকেই মিছিলের পর মিছিল এসে একত্রিত হয় কর্মসূচিতে, যার ফলে গোটা উত্তরা এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

নেতাকর্মীদের কণ্ঠে ছিল দাবির ঝড়—“তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে”—এই স্লোগানে প্রকম্পিত হয় উত্তরা জনপথ।

গণসংযোগে অংশ নেওয়া জনগণের দাবিও ছিল স্পষ্ট:

“আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের প্রার্থী হিসেবে আমরা এম কফিল উদ্দিন আহমেদকেই দেখতে চাই।”

স্থানীয় বাসিন্দারা জানান, এম কফিল উদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। একজন সহজ-সরল, সৎ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতা হিসেবে তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। অনেকে বলছেন, “তিনি নির্বাচিত হলে উত্তরার দৃশ্যপট পাল্টে যাবে।”

গণসংযোগ শেষে কফিল আহমেদ দুই হাত তুলে জনতার অভিবাদন গ্রহণ করেন। তিনি বলেন,“ঢাকা-১৮ আসনের মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। এই ভালোবাসাকে পুঁজি করেই জনগণের অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান করব।”

উক্ত গণসংযোগে আরও উপস্থিত ছিলেন:

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য জনাব মোতালেব হোসেন রতন দক্ষিণখান থানার সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুদ মিয়া পূব থানার আহবায়ক সদস্য শাহাদাৎ, তারেক হাসান ও সাইফুল দক্ষিণখান থানা বিএনপির নেতা সেলিম সরকার বিমানবন্দর থানা ছাত্রদলের সহসভাপতি শফিকুল ইসলাম শফিক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা জানান,

“উত্তরা আজ প্রমাণ করেছে—ঢাকা-১৮ আসনের জনগণ কফিল আহমেদের নেতৃত্বেই ঐক্যবদ্ধ। এই জনসমর্থনই গণতন্ত্র পুনরুদ্ধারের মূল শক্তি হবে।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com