তাছলিমা তমাঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঢাকা-১৮ আসনের অন্তর্গত কাওলার বিভিন্ন এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আফাজ উদ্দিন, যুগ্ন আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি।
অনুষ্ঠানটি আয়োজন করে মুহাম্মদ ফাউন্ডেশন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের দুঃশাসনে জনজীবন চরম দুর্বিষহ হয়ে উঠেছে। জনগণের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চলমান থাকবে।
উপহার সামগ্রীর মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য। এলাকার অসহায় পরিবারগুলোর হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তাঁরা বলেন, এ ধরনের কার্যক্রম জনগণের পাশে দাঁড়ানোর একটি মানবিক উদ্যোগ, যা নিঃসন্দেহে প্রশংসনীয়।