শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

দক্ষিণখানে এল কে প্লাজার সামনে সাংবাদিকদের মোটরসাইকেল রাখা নিয়ে বাধার মুখে – ফুটপাত দখলে দোকানদার!

নিজস্ব প্রতিবেদকঃ / ১৩৪ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,দক্ষিণখান,ঢাকাঃ দক্ষিণখানের এল কে প্লাজার সামনের ফুটপাতে সাংবাদিকদের মোটরসাইকেল রাখার সময় নিয়মিতভাবে বাধার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় দোকানদারদের কারণে। অভিযোগ উঠেছে, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা এসব দোকানদার জনসাধারণের চলাচলের পথ সংকীর্ণ করে ফেলেছে, এমনকি সাংবাদিকদের পার্কিং করতেও বাধা দিচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এল কে প্লাজার আশেপাশে ফুটপাতজুড়ে বসানো হয়েছে অস্থায়ী দোকান। পথচারীদের চলাচলে যেমন সমস্যা হচ্ছে, তেমনি মোটরসাইকেল রাখার জায়গাও দখল হয়ে যাচ্ছে। বিশেষ করে গণমাধ্যমকর্মীরা তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় পার্কিং করতে গেলে দোকানদারদের রূঢ় আচরণের শিকার হচ্ছেন।

একজন ভুক্তভোগী সাংবাদিককে জানান,

“আমরা খবর সংগ্রহ করতে এলাকা ঘুরে বেড়াই। মোটরসাইকেলই আমাদের প্রধান যান। কিন্তু এল কে প্লাজার সামনে গিয়ে দেখি, ফুটপাত পুরোপুরি দখল। দোকানদাররা আমাদের গাড়ি রাখতেই দেয় না। উল্টো খারাপ ব্যবহার করে।”

স্থানীয় বাসিন্দারাও এই নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। তারা বলছেন, দোকানদারদের এই দখলদারির কারণে শুধু সাংবাদিকরাই নয়, সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী ও গণমাধ্যমকর্মীরা। দ্রুত পদক্ষেপ না নিলে এলাকা জুড়ে বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com