শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

পাকিস্তানে চলন্ত ট্রেনে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৬২

Reporter Name / ৩৯১ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯, ৬:৪১ পূর্বাহ্ন

ডেস্ক নিউজ ॥

পাকিস্তানে একটি চলন্ত যাত্রীবাহী ট্রেনে সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৬২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ট্রেনের ভেতর চুলা জ্বালিয়ে রান্নার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে তা থেকে ট্রেনে আগুন ধরে যায়। খবর রেডিও পাকিস্তান।

অগ্নিকাণ্ডের ঘটনা থেকে বাঁচতে অনেকেই চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েছেন। আগুনে ট্রেনের তিনটি বগি পুড়ে গেছে। পাঞ্জাব প্রদেশের দক্ষিণাঞ্চলীয় রহিম ইয়ার খান শহরের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে।

লিয়াকাতপুর শহরের কাছে তেজগাম এক্সপ্রেসের তিনটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ৩০ জনের বেশি মানুষ আহত বা দগ্ধ হয়েছে।

রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ জিও টিভিকে জানিয়েছেন, ট্রেনের মধ্যে রান্নার সময় দুটি চুলায় বিস্ফোরণ হয়েছে। তা থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েই অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে। জেলার উদ্ধার অভিযানের প্রধান বাকির হুসেইন আশঙ্কা প্রকাশ করে বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রেলমন্ত্রী বলেন, অধিকাংশ সময় দীর্ঘপথে যাত্রায় অনেক যাত্রীই ট্রেনে রান্নার চুলা নিয়ে যাতায়াত করেন যাতে তারা খাবার রান্না করে খেতে পারেন।

এর আগে গত জুলাইয়ে আরও একটি দুর্ঘটনায় ১১ জন এবং গত সেপ্টেম্বরে অপর একটি দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়। এছাড়া ২০০৫ সালে সিন্ধু প্রদেশের একটি স্টেশনে দু’টি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় ১৩০ জনের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com