শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

দক্ষিন খানে প্রতিবন্ধীর ব্যবসা দখল করল বিএনপি নেতা 

নিজস্ব প্রতিবেদকঃ / ৩৭৪ Time View
Update : শনিবার, ১০ মে, ২০২৫, ৬:৫১ অপরাহ্ন

রাজধানীর দক্ষিনখান থানার ট্রান্সমিটার মোড়ের বাসিন্দা নাহিদ ইসলামের পাথর সাপ্লাইয়ের কাজ দখলে নিয়েছে ৪৭ নং ওয়ার্ড বিএনপি আহবায়ক আল-আমীন সরকার ও সাবেক ছাত্রদল নেতা মঈন সরকার। এর প্রতিবাদে আজ ট্রান্সমিটার মোডে ৪৭ নং ওয়ার্ড সাধারণ জনগণের ব্যানারে মানববন্ধন করেছে।

শারীরিক প্রতিবন্ধী নাহিদ ইসলাম ২০১৬ সালে ট্রেন দুর্ঘটনায় ডান পা হারান। দরিদ্র পরিবারের সন্তান নাহিদ সংসারের বোঝা কাধে নিয়ে, ব্যাংক, সমিতি থেকে এক লাখ আশি হাজার টাকা ঋণ নিয়ে, দক্ষিনখানের একটি বিল্ডিং কনস্ট্রাকশনে পাথর সাপ্লাই এর কাজ নেয়। এ কাজ করে প্রতিবন্ধী নাহিদ তার পরিবার এবং মৃত বড় ভাইয়ের পরিবারকে ভরণ পোষনের সাপোর্ট দিয়ে আসছিলেন। কিন্তু গত ৩০ এপ্রিল বিএনপির ৪৭ নং ওয়ার্ড এর আহবায়ক আল-আমীন তার লোকজন নিয়ে এসে বালু সাপল্লাইয়ে কাজ বন্ধ করে দেয় এবং জীবন নাশের হুমকি দেয়। এসময় আলামিন সরকার বলেন ১৭ বছর খাই নাই এখন এগুলো আমাদের অধিকার। তুই আর এই ব্যবস্যা করতে পারবি না।

নাহিদ বলেন, আমি পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছি। কোন মতে ধারদেনা করে ব্যবসাটা গুছিয়ে নিয়েছি, এরই মধ্যে আমাকে আমার ব্যবসা থেকে উচ্ছেদ করে দেয়। এখন আমি কিভাবে চলবো বা পরিবার কিভাবে চালাবো সেটার উত্তর খুজে পাচ্ছি না। বিএনপি নেতাদের অনেক অনুরোধ করেছি কোন কাজ হয়নি। দক্ষিন খান বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হেলাল উদ্দিন তালুকদারকে বিষয়টি অবহিত করা হয়েছে কিনা জানতে চাইলে নাহিদ বলেন, আমি উনার কাছে যাইনি, কারণ উনারা সবই এক বা তাদের সম্মতিতেই ব্যবসা দখল হয়েছে।

মানববন্দনে জানানো হয়, ৫ আগস্টের পর এলাকায় চাঁদাবাজী দলবাজিতে অনেকটা ঘোষণা দিয়েই নেমেছে আল আমিন সরকার গং। মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হকের নাম ও তার সাথে তোলা ছবি ব্যবহার করে এলাকার ময়লা ফেলার কাজ, টেম্পু স্ট্যান্ড, ঝুট ব্যবসা দখলে নিয়েছে আল-আমীন সরকার ও মঈন সরকার। আল আমিন সরকারের বিরুদ্ধে এলাকায় মাদকের ব্যবসা করার অভিযোগ রয়েছে। জানাগেছে, তার বিরুদ্ধে এশাধিক মাদক মামলাও আছে।

মানববন্ধনের বিষয়ে আল আমিন সরকারের বক্তব্য জানতে চাইলেও তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com