# রাজউকে সব অনিয়ম- নিয়মে পরীনিত হয়ে যায় টাকায়
# রাজউকের ইন্সপেক্টরদের ম্যানেজ করেই অবৈধ ৬ তলা ভবন নির্মান
# তথ্য চাইতে গেলে দেন নানা রকমের হুমকি
রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের দক্ষিণখান থানাধীন কাওলার নয়া বাড়ি এলাকায় রাজউকের নিয়ম না মেনেই গড়ে উঠছে বহুতল ভবন।
সরেজমিন ঘুরে দেখা যায়, রাজউক এর দক্ষিনখান মৌজার জায়গায় কাওলার নয়া বাড়ির বোরহান নামে এক ব্যক্তি চার পাশে জায়গা না ছেড়ে রাজউক অনুমোদিত ইমারত নির্মাণ আইন ও বিধিমালা সুস্পষ্টভাবে লংঘন করে এমন কি নকশা ব্যক্ত করে একটি বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে।
ভবন মালিকসূত্রে জানা যায়, ভবন মালিক বোরহান নির্মাণের সময় চারপাশে পরিমান মত জায়গা না ছেড়ে ভবনের রাজউক অনুমোদিত নকশা ব্যক্তয় করে প্রতি তালায় প্রায় ২২০ স্কয়ার ফিট হারে বর্ধিত করে ভবন নির্মাণ কাজ করছে।
এদিকে, ভবন মালিক বোরহান এর সাথে যখন আলাপ করা হয়, তিনি কোন তথ্য দিতে রাজি হননি।
এসময় তিনি বলেন, আমি ছয়তলা বাড়ি কমপ্লিট করে ফেলেছি। প্রায় রাজউকের ইন্সপেক্টর প্রতিনিয়তই আমার এখানে এসেছে। রাজউকের সাথে যোগসাজ না করে আমি ছয় তালা ভবন করতে পারিনি এখন আপনারা কেন এসেছেন রাজউক আমাকে কোন বাধা সৃষ্টি করেনি ভবন নির্মাণ করতে।
অন্য দিকে জোনাল ইন্সপেক্টর জানায়, আমি তাকে মৌখিকভাবে অভিযোগ করেছি এখনো কেউ নকশা নিয়ে আসে নাই পরবর্তীতে মালিকপক্ষের কেউ না আসলে নোটিশ করা হবে। তবে রাজউকের মোবাইল কোর্ট চলমান আছে। যেকোনো সময় উক্ত ভবনে মোবাইল কোট পরিচালনা করা হবে।
জানা যায়, রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক মহাখালী জোন ২/২ এরিয়াধীন দক্ষিণ খান থানাস্ত কাওলার নয়া বাড়ির বোরহান প্রদান সড়কের পাশেই পৌনে দুই কাঠা জমিতে রাজউক জোনাল কার্যালয় থেকে আবাসিক ভবনের রাজউক অনুমোদ বেজমেন্ট সহ ছয় তালা ভবন নির্মাণের জন্য অনুমোদন গ্রহণ এর পর ভবনটি নির্মাণের সময় রাজউকের বিদ্যমান ইমারত নির্মাণ আইন তথা বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাড ১৯৫২টাউন ইমপেমেন্ট অ্যষ্ট-১৯৫৩ ও ঢাকা মহানগর ইমারত (নির্মাণ উন্নয়ন সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা ২০০৮ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোট ২০২০/সংশোধনী ইমারত নির্মাণ ২০০৮ এর বিধিমালা সু-স্পষ্ট ভাবে লংঘন করে ভবনটি ৬ তালার ছাদের কাজ শেষ করে রং এর কাজ চালিয়ে যাচ্ছে ভবন মালিক বোরহান।
অন্য দিকে জমির আয়তন পনে ২ কাঠা যাহার স্থায়ী মাপে জমির আয়তন ১২৬০ স্কয়ার ফিট। বিল্ডিং কোনেস্টেশন আইন ও বিধীমালা অনুযায়ী ১২৬০ স্কয়ার ফিট আয়তনের জমির মধ্য ৬ তলা অনুমোদনের জন্য সর্বমোট জমি হতে ভবনের চারপাশে জায়গা উন্মুক্ত রাখা এবং ভবনের সামনে সবুজ বনায়নের জন্য জায়গা সহ ম্যাক্সিমাম গ্রাউন ফ্লোর ব্যতীত প্রতি তালায় আয়তন হিসাবে কমপক্ষে প্রায় ১ তলা হতে ৬ তালা পর্যন্ত প্রতি তালার আয়তন সটব্য সহ প্রায় ৮৮০ স্কয়ার ফিট হারে ভবন নির্মাণের শর্তে জোনাল কার্যালয়ে লিখিতভাবে অঙ্গীকার নামা দিয়ে অনুমোদিত নকশার কপি গ্রহণ করে ভবন মালিক বোরহান
ভবনের মালিক বোরহান রাজউক জোনাল কার্যালয়ে লিখিত ভাবে দেওয়া অঙ্গীকারনামার শর্ত সমূহ ইস্পষ্ট ভাবে লংঘন করে প্রতি তালায় অনুমোদিত আয়তন সেটব্যাক সহ প্রায় ৮৮০ স্কয়ার ফিট এর পরিবর্তে প্রতি তলায় আয়তন করেছে প্রায় ১১০০ স্কয়ার ফিট করে ভবনটির ৬ তলা পর্যন্ত কাজ করেছে। এতে করে ভবনের প্রতি তলায় প্রায় ২২০ স্কয়ার ফিট বর্ধিত করা হয়েছে। এ ভবনের মালিক ভবনটি নির্মাণের সময় প্রতি তালায় ২২০ স্কয়ার ফিট হারে বেশি করা হলে রাজউককের আইন না মেনে ৬ তালা ভবনের প্রায় ১৩২০ স্কয়ার ফিট বেশি করেছে।
গত ২৭/০৩/২০২৫ ইং তারিখে সরাসরি ভবনের তথ্য সংগ্রহের জন্য গেলে তথ্যসম্বলিত সাইনবোর্ড এবং সেফটি নেটের কোন কিছুর দেখা মিলেনি। তবে ভবন মালিক এ সকল তথ্য নিশ্চিত করে বলেন রাজউক জোনাল কার্যালয় হতে উক্ত ভবনটি পরিদর্শনের জন্য একাধিকবার ইমারত পরিদর্শক এসেছিলেন, কিন্তু ভবন মালিক বলেন ইমারত পরিদর্শক এখানে এসে ভবনের চারপাশ মেপে নকশা নিয়ে জোনাল অফিসে দেখা করতে বলেন।গত ০১/০৪/২০২৫ ইং তারিখে বোরহান এর সাথে কথা বললে সে জানায় ভবনটি নির্মাণের সময় রাজউকের নকশা ব্যত্যয় করে ওয়ার্কিং প্লানে নির্মাণ করায় বর্তমানে খুব বিপদে আছি। আমি কি করবো।
রাজউকের নিয়ম অনুযায়ী বাড়ি করলে কেউ বাড়ি তৈরি করতে পারবে না। তবে চেষ্টা করতেছি এ বিষয়ে সমাধানের, দেখা যাক কি হয়। নিউজ করলে কিছু হয় না, এখন আমারা ক্ষমতায় আছি। এ এলাকার ইন্সপেক্টর এর সাথে আমার ভালো সম্পর্ক আছে সে বলেছে কোন সমস্যা নেই আমি আছি। বিল্ডিং করেন, আপনি নিউজ করে দেখেন কিছু করতে পারেন কিনা, আমাদেরও সাংবাদিক আছে দেখে নিব, এমনটাই জানায় বোরহান।