শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

গণহত্যা করার পর আওয়ামীলীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে – খেলাফত মজলিস

Reporter Name / ২২৪ Time View
Update : রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৪:৪৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদী আওয়ামীলীগের পুনর্বাসন দেশবাসী মেনে নিবে না। দীর্ঘ ১৬ বছরের জুলুম, নির্যাতন, গুম, খুন, দুর্নীতি এবং জুলাই-আগস্টের গণহত্যা করার পর আওয়ামীলীগ রাজনীতি করার অধিকার হারিয়েছে। গণপ্রত্যাখ্যাত আওয়ামী ফ্যাসিবাদীদের এ দেশে পুনর্বাসনের কোনো সুযোগ নেই। বরং আওয়ামী আমলের দুর্নীতি, গুম, খুন, হত্যা, গণহত্যার বিচার ত্বরান্বিত করতে হবে।

খেলাফত মজলিস নেতৃবৃন্দ আরো বলেন, অভ্যুত্থান পরবর্তী সংস্কার ও নির্বাচনকে নির্বিঘ্ন করতে জাতীয় ঐক্য সমুন্নত রাখতে হবে। রাষ্ট্রেুর বিভিন্ন প্রতিষ্ঠান, সরকার ও রাজনৈতিক দলসমূহের মধ্যে বিভেদ ও দূরত্ব সৃষ্টি হওয়ার মত তৎপরতা থেকে সবাইকে দূরে থাকতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদ মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র গঠনে ‘বিভেদ নয় ঐক্য, কল্যাণমূলক রাষ্ট্র’ – এ লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।

বৈঠকে ফিলিস্তিনের গাজায় ইসরাইলী নির্বিচার হামলা ও গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

গতকাল দুপুর ৩ টায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী বৈঠকের সভাপতিত্ব করেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত নির্বাহী বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মুফতি আবদুল হক আমিনী, ডা. আবদুর রাজ্জাক আসাদ, জিল্লুর রহমান, অধ্যাপক মাওলানা আজিজুল হক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com