শনিবার, ১৬ মে ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

১৪ নং সেক্টর জহুরা মার্কেট এলাকায় নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় কয়েকটি ভবনে উচ্ছেদ অভিযান

Reporter Name / ৩২০ Time View
Update : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ৬:০৭ অপরাহ্ন

তাছলিমা তমাঃ রাজধানীর উত্তরার ১৪ নং সেক্টর জহুরা মার্কেট এলাকায় নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় কয়েকটি ভবনে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এসময় বেশ কয়েকটি নকশা বহির্ভূত ভবনের কিছু অংশ ভেঙে ফেলা হয়।

আজ সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিটন সরকার।

তিনি বলেন, রাজধানীর ঢাকাকে বাসযোগ্য করার জন্য রাজউক কাজ করে যাচ্ছে। সেই পদক্ষেপ অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ১/১ আওতাধীন উত্তরায় সেক্টর -১৪ জহুরা মার্কেট এলাকায় রাজউক নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অংশ ভাঙ্গা ও একটি ভবনে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পার্কিং এর জায়গা দখল করে মাছের হিমাগার তৈরি এবং আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান হোটেল করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে। একই সঙ্গে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদন ছাড়া ইমারত নির্মাণ না করে সে বিষয়ে মুচলেকা নেওয়া হয়

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিটন সরকার আরো বলেন, কয়েকটি ভবনের অংশবিশেষ রাস্তার উপরে তৈরি করার তাও ভেঙ্গে ফেলা হয়।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন রাজউক জোন ১/১ এর অথরাইজড অফিসার সাইফুল ইসলাম, সহকারি অথরাইজড অফিসার মশিউর রহমান এবং ইলিয়াস আলী মোল্লা, প্রধান ইমারত পরিদর্শক তন্ময় দেব তাপস এবং নুরুল ইসলাম খান, ইমারত পরিদর্শ মোঃ আবু সাইয়েম, বাদল হোসেন, মুরাদ হোসেন, হারুনসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com