শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

আজ শেষ হয়েছে ইলেকট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনোলজি বিষয়ক ৩ দিনব্যাপী ৬ষ্ঠ সম্মেলন

Reporter Name / ৩২৩ Time View
Update : শনিবার, ৪ মে, ২০২৪, ৯:৫৮ অপরাহ্ন

শাহীনঃ ০২ মে ২০২৪ থেকে মিলিটারী ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজী (এমআইএসটি) তে শুরু হওয়া ইলেকট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনোলজি বিষয়ক ৩ দিনব্যাপী ৬ষ্ঠ সম্মেলনটি আজ শেষ হয়েছে। সম্মেলনের শেষ দিনে এমআইএসটিতে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেঃ জেনারেল ওয়াকার-উজ-জামান,

চীফ প্যাট্রোন হিসেবে উপস্থিত ছিলেন,মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম,এছাড়াও বিভিন্ন সামরিক ও অসামরিক বিশিষ্টজন, শিল্পোদ্যোক্তা, প্রকৌশলী এবং শিক্ষার্থীদের উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রানবন্ত এবং রঙিন করে তোলে। এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, মালয়েশিয়া, দক্ষিন কোরিয়া, চীন, সংযুক্ত আরব আমিরাত, ভারত এবং জাপানের স্বনামধন্য বিশেষজ্ঞ এবং গবেষকগণ অংশগ্রহণ করেন।

সম্মেলনে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স, বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার নেটওয়ার্ক এ্যান্ড সিকিউরিটি, কমিউনিকেশন টেকনোলোজি, ডিজিটাল সিগন্যাল এ্যান্ড ইমেজ প্রসেসিং, অল্টো-ইলেক্ট্রনিক্স এ্যান্ড ফোটোনিক্স, পাওয়ার ইলেক্ট্রনিক্স এ্যান্ড ড্রাইভস, পাওয়ার সিস্টেম অ্যান্ড রিনিউএ্যাবল এনার্জি, সেমি- কনডাক্টর ডিভাইস এ্যান্ড ন্যানো টেকনোলজি, সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং, ভিএলএসআই এ্যান্ড সার্কিটস্, মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং, স্যাটেলাইট নেভিগেশন, ওয়্যারলেস কমিউনিকেশন এবং রাডার ইঞ্জিনিয়ারিং বিষয়ক সাম্প্রতিক গবেষণা ও প্রবন্ধ উপস্থাপন এবং আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সম্মেলনে বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান, শিল্পোদ্যোক্তা, প্রকৌশলী, শিক্ষার্থী এবং গবেষকদের সমন্বয়ে একটি সার্বজনীন ক্ষেত্র তৈরী হয়েছে যা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে নব উদ্ভাবন ও টেকসই উন্নয়নের নতুন দ্বার উন্মোচনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গঠনে বিশেষ অবদান রাখবে বলে আশা করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com