শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

ইউজিসি চেয়্যারম্যানের সঙ্গে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভিসির সাক্ষাৎকার

Reporter Name / ৩০৫ Time View
Update : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৫:২০ অপরাহ্ন

দুর্নীতি রিপোর্ট ডেক্সঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান। আজ বুধবার (২৭ ডিসেম্বর ২০২৩) সকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক উন্নয়ন-সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন ও ইউজিসি চেয়ারম্যানকে তার লিখিত বই উপহার দেন। একই সঙ্গে তিনি ইউজিসি চেয়ারম্যানকে তার সুবিধাজনক সময়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান।

ইউজিসি চেয়ারম্যান মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলরের আমন্ত্রণ গ্রহণ করেন ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের যে কোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করেন।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন এবং সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল্লাহ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com