শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

ডিয়াবাড়ী মডেল হাইস্কুলে ৬ষ্ঠ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, বিতর্ক প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্টিত 

Reporter Name / ৪৪১ Time View
Update : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৬:৩৬ অপরাহ্ন

মনির হোসেন জীবন- রাজধানী তুরাগের ডিয়াবাড়ী মডেল হাই স্কুলে নবম বার্ষিক আন্ত: শ্রেণি বিতর্ক প্রতিযোগিতা এবং ৬ষ্ঠ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা প্রদর্শনী এবং আলোচনা সভা ও পুরস্কার বিতরন-২০২৩ আজ শনিবার সকালে অনুষ্টিত হয়েছে। তিনটি কেরাগরিতে বিতর্ক প্রতিযোগিতা সকল ৯ টায় শুরু হয়ে ১১ টায় শেষ হয়। ৩য়-৫ম শ্রেণি, ৬ম- ৭ম শ্রেণি ও ৮ম- ৯ম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ গ্রহন করে। এছাড়া একটি রম্য বিতর্কও ছিল। তার বিষয়বস্তু ছিল” ফেইসবুকে কারিনা, সামনা সামনি মর্জিনা”।

ডিয়াবাড়ী মডেল হাই স্কুল বিজ্ঞান ক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে। ডিয়াবাড়ী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক ফাতেমা শেখের সভাপতিত্বে আলোচনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডিয়াবাড়ী মডেল হাইস্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট আরিফুর রহমান, উত্তরা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা

এইচ রশিদ বাবু, আব্দুল মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক শফিউল গনি, সিনিয়র সাংবাদিক এস, এম, মনির হোসেন জীবন, চমক খেলা ঘর আসরের সভাপতি আব্দুল কাদির মাস্টার, বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইয়াসিন আরাফাত, সাগর আহমেদ, আইরিন সুলতানা ও রাশেদুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আরিফুর রহমান বলেন, প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকদের উচিত বিজ্ঞান মেলা, বিতর্ক প্রতিযোগিতা, আবৃত্তি সহ অন্যান্য কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে বাঁচ্চাদের অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করা এবং অভিভাবকদেরকে সচেতন করা।

তিনি আরো বলেন, তাহলেই বর্তমান প্রজন্ম থেকেই মেধাবী ও ক্রিয়েটিভ মানুষ বেরিয়ে আসবে, দেশ পাবে মেধাবী প্রজন্ম তাহলেই বাংলাদেশ এগিয়ে যাবে স্মার্ট বাংলাদেশের দিকে।পরে বিতর্কে অংশ নেয়া বিজয়ী দলসহ সকল প্রতিযোগিদের মাঝে বই, ম্যাডেলসহ অন্যান্য পুরস্কার প্রদান করা হয়। অনুষ্টানের প্রধান ও অন্যান্য অতিথিবৃন্দরা ৬ষ্ঠ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা প্রদর্শন করেন। পরে এক মনোমুগ্ধকর একটি সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com