শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

গভীর সমুদ্রে অর্ধ ডুবন্ত লাইটার জাহাজের ১৩ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

Reporter Name / ২১৯ Time View
Update : রবিবার, ১ অক্টোবর, ২০২৩, ৪:১১ অপরাহ্ন

জোবায়েরঃ রবিবার (০১ অক্টোবর ২০২৩) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ এম ভি “হুমাইরা” নামক একটি লাইটার জাহাজ সকাল আনুমানিক ১০০০ ঘটিকায় চট্টগ্রাম থেকে ৭৫০ টন কয়লা বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। ৩নং স্থানীয় সতর্ক সংকেত থাকা সত্ত্বেও জাহাজটি সমুদ্রে যাত্রা করে । একপর্যায়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে লাইটার জাহাজটির হ্যাচ কভার ক্ষতিগ্রস্ত হয়ে জাহাজের ভিতরে পানি ঢুকতে থাকে এবং ইঞ্জিন বিকল হয়ে লাইটার জাহাজটি নিয়ন্ত্রণহীন ভাবে উত্তাল সমুদ্রে ভাসতে থাকে। পরবর্তীতে বিকল হয়ে যাওয়া লাইটারটি ভাসানচর লাইট হাউজ থেকে আনুমানিক ১০.৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে নোঙ্গরে অবস্থান করে এবং মোবাইল ফোনের মাধ্যেমে লাইটারের ক্রুরা প্রশাসনের নিকট উদ্ধার সহায়তা চায়। খবর পেয়ে কোস্ট গার্ডের নিয়মিত টহল কার্যে নিয়োজিত জাহাজ “বিসিজিএস সবুজ বাংলা” এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে তৎক্ষনাৎ উত্তাল সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আনুমানিক রাত ২২৩০ ঘটিকায় অর্ধ ডুবন্ত অবস্থায় লাইটার জাহাজের ১৩ জন ক্রুকে গভীর সমুদ্র থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়।

তিনি আরও বলেন “বিসিজিএস সবুজ বাংলা” কর্তৃক উদ্ধারকৃত ক্রুদের চট্টগ্রাম উপকূলে ফিরিয়ে এনে জাহাজের মালিকপক্ষের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com