শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

ডাকসু ভিপির বিরুদ্ধে মানহানি মামলার আবেদন

Reporter Name / ২৮৪ Time View
Update : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯, ১০:৪৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক ॥

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে মানহানির মামলা করার আবেদন করেছেন বিশ্ববিদ্যালয়টির সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র সংসদের ভিপি মুজাহিদ কামাল উদ্দিন। মঙ্গলবার ঢাকা সিএমএম আদালতে মামলার আবেদন করলে ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান শুনানির পর পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

মামলা ও পরে আদেশ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী এ কে এম এনামুল হক রুপম। মামলায় বলা হয়, ভিপি নুরুল হক তার পদটিকে ব্যবহার করে বিভিন্ন ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি, অনৈতিক তদবির বাণিজ্য ও অর্থ লেনদেনে জড়িয়ে পড়েন। গত ৫ ডিসেম্বর দৈনিক পত্রিকার মাধ্যমে তা জানতে পারি। নুরের এসব কর্মকাণ্ড ঢাবির ইতিহাস ও সুনামকে নষ্ট করেছে। তিনি ভিপির পদটিকে কলঙ্কিত করেছেন।

সম্প্রতি ডাকসুর ভিপি নুরের ফোনালাপ নিয়ে একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়। সেখানে দেখা যায়, নুর ভিপি পদের প্রভাব খাটিয়ে ১৩ কোটি টাকা গ্রহণ করেছেন। যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) বাদীসহ নির্বাচিত সবার মানহানি ঘটিয়েছেন।

এদিকে ফোনালাপের বিষয়ে ভিপি নুর দাবি করেন, ওই সংবাদমাধ্যমগুলোয় প্রচারিত ফোনালাপ তার কয়েকটি ফোনালাপের মিশ্রন। যা উদ্দেশ্যমূলকভাবে একটি মহল করেছে। প্রকৃতপক্ষে ফোনালাপটি ছিল তার এক খালার কাজের ব্যাংক গ্যারান্টি করিয়ে দেয়া নিয়ে। সেখানে কোনো প্রভাব বা দুর্নীতির বিষয় নেই।

এর আগে একই ঘটনা নিয়ে গত ৬ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে নুরের পদত্যাগ দাবি করেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানীসহ ২৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com