শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

সিদ্ধিরগঞ্জে বার্ষিক পরীক্ষা বাতিল করে স্কুলের মাঠে ভুঁড়ি-ভোজের আয়োজন, ক্ষোভ অভিভাবকদের  

Reporter Name / ৩১১ Time View
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯, ৭:১১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি ॥

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার দুটি স্কুলের বার্ষিক পরীক্ষা ও ক্লাস বাতিল করে স্কুলের মাঠ ও শ্রেণিকক্ষে ভুড়িভোজের আয়োজন করার অভিযোগ উঠেছে থানা আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ওই স্কুলের অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শনিবার দিনভর সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের আসন্ন কাউন্সিলকে কেন্দ্র করে হাজী ইয়াছিন মিয়া এ ভুড়িভোজের আয়োজন করেছে বলে অনুষ্ঠানে আসা একাধিক নেতাকর্মীর মুখে শোনা গেছে। তবে তার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, তার মা-বাবাসহ আওয়ামী লীগের মরহুম নেতাদের দোয়া মাহফিলের জন্য এ আয়োজন করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির ইংরেজি পরীক্ষা ছিল। একই ক্যাম্পাসে গড়ে উঠা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসও চালু ছিল। কিন্তু এর কোনোটাই শনিবার অনুষ্ঠিত হতে দেওয়া হয়নি। শনিবারের পরীক্ষা বাতিল করে ১২ ডিসেম্বর নির্ধারণ করা হয়। একইভাবে ইয়াছিন মিয়ার সহযোগীরা পাঠদান বন্ধ রাখতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মৌখিকভাবে নির্দেশ দেন।

এদিকে একইস্থানে গড়ে ওঠা পশ্চিমপাড়া কেজি স্কুলের বার্ষিক পরীক্ষা সকাল ৯টা থেকে শুরু হয়ে দপুর ১২টায় শেষ হয়। পরীক্ষার্থীরা জানায়, তাদের পরীক্ষা চলাকালীন স্কুলের মাঠে অনুষ্ঠানের রান্নার কাজ চলায় বাবুর্চি ও নেতাকর্মীদের চিৎকার চেঁচামেচিতে তারা ঠিকমতো পরীক্ষা দিতে পারেনি। শিক্ষা প্রতিষ্ঠান তিনটির মাঠ একই। সেই মাঠেই প্রায় তিন হাজার নেতাকর্মীদের খাওয়ানোর জন্য রান্না করা হয়েছিল।

হট্টগোলের কারণে কেজি স্কুলের শিক্ষার্থীরা ঠিকমতো পরীক্ষা দিতে না পারায় অভিভাবকদের মাঝে দেখা দিয়েছে চাপা ক্ষোভ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে জানান, মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী ইয়াছিন মিয়া। তিনি নিজে সভাপতি হয়ে কীভাবে পরীক্ষা বন্ধ করে ব্যক্তিগত একটি অনুষ্ঠানের আয়োজন করেন তা বোধগম্য নয়।

থানা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, কিছুদিন পর সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে ইয়াছিন মিয়ার পদ যেন ঠিক থাকে তাই নেতাকর্মীদের খাওয়ানের জন্য তিনি এ অনুষ্ঠানের আয়োজন করেন। তবে তিনি কৌশলে দাওয়াতপত্রে উল্লেখ করেন, আওয়ামী লীগের মরহুম নেতাকর্মী এবং তার মরহুম মা-বাবার দোয়া মাহফিলের জন্য এ আয়োজন করেছেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে ইয়াছিন মিয়া বলেন, ‘আজ শনিবার কোনো পরীক্ষা ছিল না। অভিভাবকদের অভিযোগ মিথ্যা।

মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, ‘শিশু শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য শ্রেণির শনিবারের পরীক্ষাগুলো আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com