শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

উত্তরায় রাজউকের অভিযান : আবাসিক এলাকায় অবৈধ বাণিজ্য বন্ধে একাধিক রেস্টুরেন্ট ও দোকান সিলগালা

Reporter Name / ১০২ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৬ অপরাহ্ন

মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতাঃ রাজধানীর উত্তরা মডেল টাউনের আবাসিক এলাকায় অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে কঠোর অবস্থানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আবাসিক প্লটের অপব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে একাধিক রেস্টুরেন্ট, ফাস্টফুড ও দোকান সিলগালা করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) রাজউকের জোন–২/১-এর আওতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান–এর নেতৃত্বে উত্তরা ৪ নম্বর সেক্টরের বিভিন্ন আবাসিক এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

সকাল থেকে শুরু হওয়া অভিযান বিকেল পর্যন্ত চলমান থাকে। অভিযানের সময় আবাসিক প্লটে অবৈধভাবে পরিচালিত রেস্টুরেন্ট, ফাস্টফুড ও দোকানপাট সিলগালা করা হয়। পাশাপাশি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয় এবং সংশ্লিষ্টদের কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম না চালানোর মুচলেকা নেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান সাংবাদিকদের জানান,

উত্তরা মডেল টাউনের আবাসিক পরিবেশ রক্ষা এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। আবাসিক এলাকায় কোনোভাবেই অবৈধ বাণিজ্যিক কার্যক্রম চলতে দেওয়া হবে না।

তিনি আরও জানান, অভিযানে আজোয়া, টেস্টি, হট কেক, বিসমিল্লাহির সুইটসসহ বেশ কয়েকটি রেস্টুরেন্ট ও ফাস্টফুড দোকান সিলগালা করা হয়েছে এবং তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়।

এ সময় মোবাইল কোর্টের অভিযানে রাজউকের অথরাইজড কর্মকর্তা মো. হাসানুজ্জামান, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শকসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com