শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

ঢাকা-১৮ আসনের দক্ষিণখান কাওলার জামতলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ২৭৩ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন

তন্ময়ঃ ঢাকা-১৮ সংসদীয় আসনের অন্তর্গত দক্ষিণখান থানার কাওলার জামতলা এলাকায় অবস্থিত বাইতুস সালাম জামে মসজিদ মাঠে বাংলাদেশের অভিভাবক, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২৫ উপলক্ষে আয়োজিত এই দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসল্লি এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনার পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

এ সময় শামসুল আরেফিন আপেল ও দেলোয়ার হোসেন ভূঁইয়া বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর সুস্থতা শুধু একটি পরিবারের নয়, বরং পুরো জাতির জন্য গুরুত্বপূর্ণ। বক্তারা আরও বলেন, বর্তমান সংকটময় সময়ে দেশনেত্রীর সুস্থ হয়ে রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখা দেশের জন্য অত্যন্ত জরুরি।

দোয়া মাহফিল শেষে অংশগ্রহণকারীরা দেশনেত্রীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনায় আল্লাহর দরবারে প্রার্থনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com