শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ, কাওলায় মানবিক উদ্যোগ

Reporter Name / ১২১ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১১:২১ অপরাহ্ন

তামান্না আক্তারঃ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিলের পাশাপাশি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাওলা সিভিল এভিয়েশন মাঠ সংলগ্ন এলাকায় এই মানবিক ও ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা-১৮ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। সভাপতিত্ব করেন বিএনপি নেতা আলহাজ্ব মো. মানিক হোসেন।

এ সময় ৪৯ নম্বর ওয়ার্ডের দুস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রায় ৪ হাজার পিস কম্বল বিতরণ করা হয়, যা শীতার্ত মানুষের মাঝে স্বস্তি নিয়ে আসে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিমানবন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, যার প্রাণবন্ত উপস্থাপনায় পুরো আয়োজনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. তছলিম আহসান মাছুম, বিমানবন্দর থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমির হামজা, বিমানবন্দর থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শাহজাহান সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রনিসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেন এবং সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে দেশনেত্রীর জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com