তামান্না আক্তারঃ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিলের পাশাপাশি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাওলা সিভিল এভিয়েশন মাঠ সংলগ্ন এলাকায় এই মানবিক ও ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা-১৮ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। সভাপতিত্ব করেন বিএনপি নেতা আলহাজ্ব মো. মানিক হোসেন।
এ সময় ৪৯ নম্বর ওয়ার্ডের দুস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রায় ৪ হাজার পিস কম্বল বিতরণ করা হয়, যা শীতার্ত মানুষের মাঝে স্বস্তি নিয়ে আসে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিমানবন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, যার প্রাণবন্ত উপস্থাপনায় পুরো আয়োজনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. তছলিম আহসান মাছুম, বিমানবন্দর থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমির হামজা, বিমানবন্দর থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শাহজাহান সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রনিসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেন এবং সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে দেশনেত্রীর জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়।