শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

বিমানবন্দর রেলস্টেশনে হকারদের দখল, দূরে বসা গরিব নারীকে তাড়াতে মরিয়া নিরাপত্তাকর্মীরা!

তাছলিমা তমাঃ / ৭২ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৮ অপরাহ্ন

তাছলিমা তমাঃ ঢাকার বিমানবন্দর রেলস্টেশনের আশপাশের রেললাইন দখল করে ফেলেছে হকাররা। রেললাইনের দুপাশে নির্বিঘ্নে চলছে চা দোকান, হোটেল ও বিভিন্ন অস্থায়ী দোকান। এসব স্থানে বসা হকারদের প্রতি প্রশাসনের কোনো তৎপরতা নেই। অথচ রেললাইনের প্রায় ২০০ গজ দূরে, খোলা আকাশের নিচে বসে ভাত বিক্রি করা এক গরিব নারীকে তাড়াতে উঠেপড়ে লেগেছেন জিআরপি পুলিশ ও রেল কর্মকর্তারা।

স্থানীয়রা জানান, রেলওয়ের পূর্ব পার্কিং থেকে মাত্র ১০০ গজ দূরে এক দরিদ্র নারী প্রতিদিন তার ছোট্ট ভাত বিক্রির দোকান সাজিয়ে বসেন, যা তার একমাত্র জীবিকা। কিন্তু জিআরপি পুলিশ নানা অজুহাতে বারবার তাকে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছেন।

অন্যদিকে, রেললাইনের গা ঘেঁষে বসা হকারদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ। অভিযোগ রয়েছে, যেসব দোকান জিআরপি সদস্যদের নিয়মিত ‘চাঁদা’ দেয়, তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেয় না রেল কর্তৃপক্ষ। বরং যেসব দোকান এই চাঁদা দিতে অপারগ, তাদেরই টার্গেট করা হচ্ছে উচ্ছেদের নামে।

এ বিষয়ে কয়েকজন নিরীহ দোকানদার বলেন, “আমরা তো রেল লাইনের ধারে না। প্রায় ২০০ গজ দূরে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে গরিব মানুষের জন্য একটু খাবার বিক্রি করি। এতে কারও কোনো অসুবিধা হওয়ার কথা না, কিন্তু আমাদেরও উচ্ছেদ করতে চায়। অথচ রেললাইনের ওপর যারা বসে আছে, তারা দিব্যি ব্যবসা করছে!”

রেলস্টেশনে ঘুরে দেখা গেছে, পূর্বের তুলনায় এখন পকেটমার, ছিনতাইকারী এবং মাদকসেবীদের আনাগোনা বেড়েছে অনেক বেশি। এই নিরাপত্তাহীনতার দিক থেকে চোখ ফিরিয়ে, অসহায় গরিবদের উপর চড়াও হচ্ছেন কিছু অসাধু রেল কর্মকর্তা ও জিআরপি পুলিশ সদস্যরা।

এই চিত্রে হতবাক স্থানীয় যাত্রী ও পথচারীরা। তারা প্রশ্ন তুলেছেন— “প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, কেন নিরীহ ও গরিব মানুষের পেটের দায়ে বসা ছোট ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে?”

স্থানীয়রা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রেল মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com