মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

অবশেষে সাইবার ট্রাইব্যুনালের পৃথক এজলাস

Reporter Name / ৪৪৭ Time View
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০, ১:১০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক ॥

ছয় বছর তিন মাস ২০ দিন পর পৃথক এজলাস পেলেন বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল আদালত। পৃথক এজলাসে এখন প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

রোববার (৯ ফেব্রুয়ারি) ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের (পুরাতন) ভবনের ছষ্ঠ তলায় সাইবার ট্রাইব্যুনালের এজলাস ও সেরেস্তার কার্যক্রম শুরু হয়েছে। এজলাস ও সেরেস্তার কার্যক্রম শুরুর আগে সকালে মিলাদের আয়োজন করা হয়।

মিলাতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম হেলাল উদ্দিন, মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ, সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জুগলুল হোসেন, ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক সৈয়দ দিলজার হোসেনসহ অনেক বিচারক উপস্থিত ছিলেন।

২০১৩ সালের ২৮ অক্টোবর সাইবার ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়। শুরু থেকে ঢাকার বিশেষ জজ-১ এর এজলাসে বিচারিক কার্যক্রম পরিচালনা করতেন। এরপর বিশেষ জজ-৪ এ বিচারিক কার্যক্রম পরিচালনা করতেন। বিশেষ জজ আদালতের এজলাসের বিচারিক কার্যক্রম শেষ হওয়ার পর সাইবার ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হতো। আজ (রোববার) তারা নতুন এজলাসে বিচারিক কার্যক্রম পরিচালনা করেন।

সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁশলি (পিপি) নজরুল ইসলাম শামীম জাগো নিউজকে বলেন, আজ (রোববার) আমরা নতুন এজলাসে বিচারিক কার্যক্রম শুরু করেছি। অনেক দিন পর পৃথক এজলাস পেয়ে আমরা অনেক খুশি। তবে এজলাসে পর্যাপ্ত ফার্নিচার নেই। পিপির বসার স্থানও নেই। সরকারের কাছে আমাদের আবেদন ফার্নিচার ও পিপির বসার স্থানের যেন ব্যবস্থা করে দেন।

ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন বলেন, আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতিক্ষার পর আজ আমরা পৃথক এজলাস পেয়েছি। আজ সকালে মিলাদের মাধ্যমে আমাদের এজলাসের বিচারিক কার্যক্রম শুরু করেছি। এতে আমরা অনেক খুশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com