মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

লেমিনেটেড পোস্টার ছাপানো ও প্রদর্শন বন্ধে হাইকোর্টের নির্দেশ

Reporter Name / ৩১৩ Time View
Update : বুধবার, ২২ জানুয়ারী, ২০২০, ১২:০৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক ॥

নির্বাচনসহ অন্যান্য ক্ষেত্রে লেমিনেটেড পোস্টার ছাপানো ও প্রদর্শন বন্ধে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বিষয়টি নিয়ে আজ রুল জারিসহ আদেশ দেন।

সুপ্রিমকোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক একটি গণমাধ্যমে প্রকাশিত “লেমিনেটেড পোস্টারস ইন সিটি পোলস: এ বিগ থ্রেট টু এনভায়রনমেন্ট” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন। আদালত বিষয়টি আমলে নিয়ে আদেশ দেন।

রুলে নির্বাচনসহ অন্যান্য ক্ষেত্রে লেমিনেটেড পোস্টার ছাপানো এবং প্রদর্শন বন্ধের কেন নির্দেশ দেয়া হবে না- সংশ্লিষ্টদের কাছে তা জানতে চেয়েছেন। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।আইনজীবী মনোজ কুমার ভৌমিক সাংবাদিকদের বলেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে যেসব লেমিনেটেড পোস্টার প্রদর্শন করা হয়েছে, নির্বাচনের পরপরই প্রদর্শিত সে সব পোস্টার অপসারণ করে যথাযথভাবে ধ্বংস করতে হবে। নতুন করে আর লেমিনেটেড পোস্টার প্রদর্শন ও ছাপানো যাবে না ন বলে আদেশ উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com