মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

ইউনূসকে তলব করেছে শ্রম আদালত

Reporter Name / ৩৩৩ Time View
Update : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০, ১:৪৩ অপরাহ্ন

আদালত প্রতিবেদক ॥

ফৌজদারি মামলায় নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ কমিউনিকেশনসের চেয়ারম্যান হিসেবে তলব করেছে ঢাকার শ্রম আদালত। কারখানা ও প্রতিষ্ঠান পরির্দশন অধিদপ্তরের দায়ের করা মামলাটিতে ইউনূসসহ গ্রামীণ কমিউনিকেশনসের চারজনকে আগামী ৬ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে সমন জারির নির্দেশ দিয়েছেন বিচারক।

সোমবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক রহিবুল ইসলাম এই আদেশ দেন জানিয়ে ওই আদালতের পেশকার মিয়া মো. জামাল উদ্দিন বলেন, আসামি সমন পেয়ে আদালতে হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিধান রয়েছে।

গত ৫ জানুয়ারি মামলাটি করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) তরিকুল ইসলাম। ইউনূস ছাড়াও গ্রামীণ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা, পরিচালক আব্দুল হাই খান ও উপ-মহাব্যবস্থাপক (জিএম) গৌরি শংকরকে মামলায় বিবাদী করা হয়েছে।

এর আগে ট্রেড ইউনিয়ন গঠনের কারণে চাকরিচ্যুত হওয়া গ্রামীণ কমিউনিকেশন্সের তিন কর্মীর পৃথক তিনটি মামলায় ইউনূসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল একই আদালত। গত ৯ অক্টোবর পরোয়ানাটি জারির পর ৩ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন ইউনূস।

অন্যদিকে নতুন মামলার অভিযোগ থেকে জানা যায়, মামলার বাদী তরিকুল ইসলাম গতবছর ১০ অক্টোবর গ্রামীণ কমিউনিকেশনসে পরিদর্শনে যান। তিনি সেখানে ১০টি বিধি লঙ্ঘনের বিষয়টি দেখতে পান। এর আগে গত বছরের ৩০ এপ্রিল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের এক পরিদর্শক প্রতিষ্ঠানটি পরিদর্শন করে বেশকিছু ত্রুটি দেখতে পেয়ে তা সংশোধনের নির্দেশনা দেন।

এরপর ওই বছর ৭ মে ডাকযোগে এ বিষয়ে বিবাদী পক্ষ জবাব দিলেও তা সন্তোষজনক হয়নি। পরে গত ২৮ অক্টোবর তরিকুল ইসলাম আবারও তা অবহিত করেন। নির্দেশনা বাস্তবায়ন না করে বিবাদীরা ফের সময়ের জন্য আবেদন করেন। কিন্তু আবেদনের সময় অনুযায়ী তারা জবাব দাখিল করেননি। এরপরই মামলার সিদ্ধান্ত নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com