মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

সাজা স্থগিত করে খালেদার মুক্তি চাইলেন আইনজীবীরা

Reporter Name / ৩৩০ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০, ১১:৫৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক ॥

ফৌজদারি কার্যবিধি আইনের ৪০১ (১) ধারা অনুযায়ী সাজা স্থগিত করে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে সংগঠনের আহবায়ক খন্দকার মাহবুব হোসেন এমন দাবি জানান।

এ দাবি মানা না হলে আগামী ১৩ জানুয়ারি সোমবার দেশের সকল আইনজীবী সমিতিতে খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে বিক্ষোভ প্রতিবাদ কর্মসুচির ঘোষণা দেন তিনি।

খন্দকার মাহবুব হোসেন আরও বলেন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক প্রতিহিংসার কারনে দুটি মিথ্যা মামলায় দণ্ডিত হয়ে কারাগারে আছেন। তিনি একজন বয়স্ক, অসুস্থ মহিলা। প্রচলিত আইনে তিনি জামিন প্রাপ্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল হতে মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য সম্বন্ধে যে প্রতিবেদন দিয়েছে তাতে তার বর্তমান অবস্থায় অ্যাডভান্স চিকিৎসা দরকার। কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না।

তিনি বলেন, আমরা মনে করি, এটা রাজনৈতিক প্রতিহিংসার চরম অভিব্যক্তি। এখানে উল্লেখ্য ফৌজদারী কার্যবিধির ৪০১ (১) ধারা মোতাবেক কোন সাজার কার্যাকারিতা শর্তহীনভাবে স্থগিত করার একমাত্র ক্ষমতা সরকারের হাতে। আমরা আশা করি সরকার প্রতিহিংসার পথ পরিহার করে আইনগতভাবেই চিকিৎসার জন্য খালেদা জিয়াকে মুক্তি দিতে পারেন। এজন্য প্রয়োজন সরকারের সদিচ্ছা। তাই আমরা সরকারের নিকট অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দন্ডাদেশ স্থগিত করে তার ইচ্ছামত দেশে কিংবা বিদেশে সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব, মো. ফজলুর রহমান খান, যুগ্ম আহবায়ক এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, নিতিই রায় চৌধুরী, আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, যুগ্ম আহবায়ক মাসুদ আহমেদ তালুকদার, ব্যারিস্টার কায়সার কামাল, মো. ফারুক হোসেন, মহিউদ্দিন মহিম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com