মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

সিসি ক্যামেরার আওতায় আপিল বিভাগের বিচারকাজ শুরু

Reporter Name / ২৭৮ Time View
Update : বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯, ৬:৩৭ পূর্বাহ্ন
অবৈধ সম্পদের মামলায় ইনকিলাব সম্পাদকের আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক ॥

এজলাস কক্ষে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় বিচারকার্য শুরু করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ। বুধবার সকাল ৯টার পর থেকে দিনের বিচার কাজ শুরু করেন আপিল বিভাগ।

এর আগে গতকাল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতির এজলাসে সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা বসানোর কাজ শেষ হয়।

গতকাল সন্ধ্যার পর আপিল বিভাগের এক নম্বর কোর্টের এজলাস কক্ষে ক্যামেরা বসানোর কাজ শুরু হয়। এই কাজ চলে গভীর রাত পর্যন্ত। পুরো এজলাস কক্ষ ক্যামেরার আওতায় আনতে আটটি সিসি ক্যামেরা বসানো হয়।

বুধবার সকালে সুপ্রিম কোর্টে গিয়ে দেখা যায়, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ যে আদালত কক্ষে বিচারকার্য পরিচালনা করেন সে আদালত কক্ষে আটটি সিসি ক্যামেরা চলমান রয়েছে।

গত ৫ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিকে কেন্দ্র করে আপিল বিভাগের এই আদালতে ‘নজিরবিহীন’ হট্টগোল হয়।

তখন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতি এক ঘণ্টার মতো নির্বিকার এজলাসে বসে থাকেন। এ সময় আইনজীবীদের আচরণে প্রধান বিচারপতি চরম ক্ষোভ প্রকাশ করেন। এরপরই প্রধান বিচারপতির এজলাসে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্তের কথা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com