মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার,আটক-৩  আস্থাহীনতায় টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দায়িত্ব পালনরত এনজিও হাসপাতাল গুলো! উখিয়ায় পৃথক অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী চকরিয়ায় বাসে র‌্যাবের তল্লাশি: ৯ হাজার ৯০০ ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার সালনায় র‌্যাবের চেকপোস্টে ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিমানবন্দরের স্বর্ণ ছিনতাই: শুধু ছিনতাই, নাকি শুল্ক ফাঁকির বড় চক্র? তদন্তে নতুন প্রশ্ন বকশীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  দিনাজপুরের ‎বিরামপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৫০ বছর পর টঙ্গীর মাজার বস্তিতে উচ্ছেদ অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

চট্টগ্রামের চার গ্রামে ভূগর্ভস্থ পানি উত্তোলনে নিষেধাজ্ঞা

Reporter Name / ২৭৫ Time View
Update : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯, ৭:০৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক ॥

চট্টগ্রামের পটিয়া থানার চরকানাই, হুলাইন, পানচুড়িয়া ও হাবিলাসদ্বীপ এই চারটি গ্রামে অব্যাহত সুপেয় পানি সরবরাহের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি পানি সংকট নিরসন না হওয়া পর্যন্ত চার গ্রামের ভূগর্ভস্থ পানি উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বাধীন হাইকোর্টের একক বেঞ্চ এ রায় দেন।

এছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়কে পানি আইনের অধীনে এই চার গ্রাম পানি সংকাটাপন্ন এলাকা ঘোষণা করা হবে কি না সে বিষয়ে তিন মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সৈয়দা রিজওয়ানা হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান।

পরে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, চট্টগ্রামের পটিয়া থানার চরকানাই, হুলাইন, পানচুড়িয়া ও হাবিলাসদ্বীপ এই চারটি গ্রাম থেকে শিল্প কারখানা কর্তৃক ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে বসবাসকারী ৩০ হাজার মানুষ পানি পাচ্ছিল না। ৩০০ টিউবয়েল বিকল হয়ে গিয়েছিল। এ অবস্থায় হাইকোর্টে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষে থেকে রিট করা হয়। আদালত এর আগে রুল জারি করেছিলেন। আজ চূড়ান্ত শুনানি শেষে আদালত উপরোক্ত আদেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com