শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়ন আঃলীগের  উদ্যোগে শোক দিবসের কর্মসূচী ।

Reporter Name / ৩০৪ Time View
Update : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩, ৬:৩৬ অপরাহ্ন

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোরঃ কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামীলীগের ৪ টি ওয়ার্ডে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে শণিবার (১২ আগস্ট) বিকেলে কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়নের ১, ২, ৩, ও ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ পৃথক কর্মসূচী পালন করে।

বিদ্যানন্দকাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান গাজীর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর- ০৬ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী ও বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন।

০১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব মিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিটন হোসেনের সঞ্চালনায় তেঘরি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠিত হয়েছে।

৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হোসেন আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আলিমের সঞ্চালনায় খোপদই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠিত হয়েছে।

৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজমূল হুদার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুর রহমানের সঞ্চালনায় হাড়িয়াঘোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আওয়ামিলীগ ও অংগ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com