শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

র‌্যাব-১ এর ভ্রাম্যমাণ অভিযানে রাজধানীর উত্তরখান এলাকায় ০২ টি খাবার তৈরী প্রতিষ্ঠান এবং ০২ টি আয়রন রড/শীট বিক্রয় প্রতিষ্ঠান’কে সর্বমোট ১,৬০,০০০/- টাকা জরিমানা।

Reporter Name / ৫৫১ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ৮:৩৪ অপরাহ্ন

তামান্না আক্তার হাসিঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ডিএমপি, ঢাকার বেশ কিছু ফেক্টরী ওজনে কম দেয়াসহ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন প্রকার খাবার তৈরী করে মানবজীবনকে মারাত্মক হুমকির মুখে ফেলে দিয়েছে। এসকল প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনার লক্ষ্যে র‌্যাব একটি বিশেষ দল গঠন করে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রাখে। জনস্বাস্থ্য রক্ষা এবং সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিতকল্পে র‌্যাব নিয়মিত ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে আসছে। 

এরই ধারাবাহিকতায় অদ্য ৩০ মার্চ ২০২৩ ইং তারিখ আনুমানিক ১১০০ ঘটিকা হতে ১৪৩০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল ডিএমপি, ঢাকা উত্তরখান থানাধীন উজামপুর এবং মৈনারটেক এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।

এ সময় র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিএসটিআই অধিদপ্তরের প্রতিনিধিদের নেতৃতে পরিচালিত ভ্রাম্যমান আদালত যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, লাইসেন্স বিহীন মোড়ক জাত, ফিটনেস লাইসেন্স বিহীন ওজন স্কেল পরিমাপ, বিএসটিআই অনুমতি ব্যতীত এবং ওজনে কম দেওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালত ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ৩২ এবং বিএসটিআই আইন ২০১৮ এর ১৫ ধারাা মোতাবেক *১) “মেসাস গ্রীন ৯ কোম্পানী লিমিটেড” এর স্বত্বাধিকারী মোঃ শাহাদত হোসেন (৪৬), থানা- উত্তরখান, ঢাকা’কে ৫০,০০০/- টাকা, ২) “আসাদ এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ” এর স্বত্বাধিকারী মোঃ শহর উদ্দিন (৩৮), থানা- উত্তরখান, ঢাকা’কে ৫০,০০০/- টাকা, ৩) “তামান্না এন্টার প্রাইজ” এর স্বত্বাধিকারী সরকার মোঃ শামীম আহমেদ (৫৩), থানা- উত্তরখান, ঢাকা’কে ৫০,০০০/- টাকা, এবং ৪) “মা এন্টার প্রাইজ” এর স্বত্বাধিকারী মোঃ দেলোয়ার (৫২), থানা- উত্তরখান, ঢাকা’কে ১০,০০০/- টাকাসহ সর্বমোট ১,৬০,০০০/- টাকা* জরিমানা করা হয়।

জরিমানার মাধ্যমে আদায়কৃত টাকা সরকারী কোষাগারে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com