শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

বাকেরগঞ্জে ফসল কর্তন উৎসব ও মাঠ দিবসে কৃষি মন্ত্রী আগমন। 

Reporter Name / ৩৪৪ Time View
Update : সোমবার, ৯ মে, ২০২২, ৯:২৭ অপরাহ্ন

মোঃ মাইনুল ইসলাম বাকেরগঞ্জ প্রতিনিধি: কৃষক উদ্বুদ্ধকরণের মাধ্যমে পতিত জমিতে বোরো ধান আবাদের লক্ষে বরিশালের বাকেরগঞ্জে ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস পালিত হয়েছে।

সোমবার (৯ মে) সকাল ১১ টায় বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের নন্দপাড়া গ্রামে বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের আয়োজনে বোরো ধান কাটা উৎসব পালিত হয়।

কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ রুহুল আমিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রী কৃষিবিদ ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের মহাব্যবস্থাপক ড. মোঃ শাহজাহান কবির, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আলমগীর হোসেন, বরিশালের জেলা প্রশাসক জসিন উদ্দিন হায়দার, বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম চুন্নু, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, বাকেরগঞ্জ উপজেলা কৃষি

কর্মকর্তা মুছা ইবনে সাইদ, বাকেরগঞ্জ ১২ নং রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান বসির উদ্দিন সিকদার, কৃষক হারুন হাওলাদার প্রমূখ।

অনুষ্ঠানে এপিএ পুলের সদস্য মোঃ হামিদুর রহমান,বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, বাকেরগঞ্জের সহকারি কমিশনার ভূমি আবুজর মোঃ ইজাজুল হক, বাকেরগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচাজ মোঃ আলাউদ্দিন মিলন,বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসাইন।,বাকেরগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি ও।বাকেরগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পৌর সভার ০৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মোকলেচুর রহমান। বাকেরগঞ্জ উপজেলা জাপার যুগ্ম-সম্পাদক মানিক হাওলাদার, প্রভাষক বিপ্লব মিত্র,। উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রী কৃষিবিদ ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। শুধু মাত্র রাস্তাঘাট, বড় বড় বিল্ডিং করলেই দেশের উন্নয়ন হবেনা। কৃষকদের উন্নতির উপর দেশের উন্নয়ন নির্ভরশীল। এজন্য প্রয়োজন বেশি করে শষ্য ফলানো। আর সেজন্য কৃষকদের কৃষি বীজ, কৃষি যন্ত্রপাতিসহ প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা দিতে হবে। টাকা কোন সমস্যা নয়। মাননীয় প্রধান মন্ত্রী দক্ষিণাঞ্চলের কৃষি ক্ষেত্রে সফলতার জন্য একটি বড় মেগা প্রকল্প তৈরী করতে বলেছেন। আমরা অচিরেই সেই প্রকল্পের মাধ্যমে দক্ষিণাঞ্চলের কৃষি কৃক্ষে বৈপ্লবিক of পরিবর্তন ঘটাবো।

কৃষকদের সাথে মতবিনিময় শেষে তিনি বিরুপ আবহাওয়ার মধ্যেও একটি বোরো ক্ষেতে নেমে বোরো ধানের ফলন দেখে সন্তোষ প্রকাশ করেন এবং কৃষকদের পতিত জমিতে বেশি করে শষ্য উৎপাদন করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com