শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

ঢাকা জেলার আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ০৪ এজাহারনামীয় অস্ত্রধারী সন্ত্রাসী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪ঃ বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার। 

Reporter Name / ২৬৫ Time View
Update : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২, ১০:৪১ পূর্বাহ্ন

তামান্না আক্তার হাসিঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি, অস্ত্রধারী ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের জন্য শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।

গত ০২ এপ্রিল ২০২২ তারিখ বেলা ০১.৩০ ঘটিকার সময় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পূর্ব নরসিংহপুর এলাকায় জনৈক ভুক্তভোগীর অফিসে মোঃ বাহাদুর মৃধা (২৭) ও মোঃ রনি ভূইয়া (২৪)সহ তদের সঙ্গীয় অন্যান্য সন্ত্রাসীরা অবৈধ অস্ত্র ছাড়াও দেশী অস্ত্র-শস্ত্র সজ্জিত হয়ে ব্যাপক ভাংচুর ও মারপিটসহ লুটপাট করে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী গত ০৩ এপ্রিল ২০২২ তারিখ মোঃ বাহাদুর মৃধা (২৭), মোঃ রনি ভূইয়া (২৪)সহ অন্যান্য সহযোগীদেরকে অভিযুক্ত করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। গোয়েন্দা তথ্য ও স্থানীয় সোর্সের মাধ্যমে র‍্যাব-৪ এর ছায়া তদন্তে উক্ত ঘটনায় বর্ণিত অভিযুক্তদের সংশ্লিষ্টতার প্রমাণ এবং ভিডিও ফুটেজে অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রমান পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় ১৬ এপ্রিল ২০২২ ইং তারিখ রাত ০১.৩০ ঘটিকা হতে সকাল ১০.৪৫ ঘটিকা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগজিন, ০১ রাউন্ড গুলি, ০১ টি লোহার পাইপ, ০৪ টি পাসপোর্ট ও ১১ টি মোবাইলসহ নিম্নোক্ত ০৪ জন এজাহারনামীয় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে সমর্থ হয়।

মোঃ রনি ভূইয়া (২০), জেলা-ঢাকা।মোঃ বাহদুর মৃধা (২৭), জেলা-ঢাকা।তালুকদার মাহমুদুল হাসান (৩২), জেলা-ঢাকা।তালুকদার ওয়ালিউল ইসলাম শুভ (২২), জেলা-ঢাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় হুমকি, চাদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তারা অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে সাভার ও আশুলিয়া থানাধীন এলাকায় দীর্ঘদিন ধরে চাদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপসহ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। গ্রেফতারকৃত আসামীদের এলাকায় ৮-১০ জনের সদস্য নিয়ে একটি স্বশস্ত্র ক্যাডার বাহিনী রয়েছে। সাধারণ মানুষের সম্পত্তি দখল, চাঁদাবাজি, চাঁদার জন্য হুমকি দেওয়া, মাদক ব্যবসা, জুয়ার কারবার প্রভৃতি অপরাধের সাথে তারা জড়িত।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com