শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

গজারিয়ায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ১০ জেলেদের বকনা বাছুর বিতরণ।

Reporter Name / ৩১৩ Time View
Update : বুধবার, ৬ এপ্রিল, ২০২২, ৯:১০ পূর্বাহ্ন

ওসমান গনিঃ গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গজারিয়ায় উপজেলার প্রান্তিক জেলেদের মাঝে গরু বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল ) দুপুরে গজারিয়া উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস কর্মকর্তা মো: শামসুল করিম।

এ সময় প্রধান অতিথি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে ভালোবাসেন। এ জন্য প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহারস্বরূপ উপজেলায় ১০ জেলের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে। এই ধারাবাহিকতায় উপজেলার বাকি সুবিধাভোগী জেলেদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।

উপজেলা মৎস কর্মকর্তা শফিকুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইলিশ সম্পাদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি,কৃষি কর্মকর্তা তৌফিক নুরই-এলাহী সহ উপজেলা বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, উপকার ভোগী সহ অনেকে। উপকার ভোগীরা হলেন গজারিয়া উপজেলার নয়ানগর গ্রামের তপন চন্দ্র বর্মন, রসুল পুরের গোপাল চন্দ্র বর্মন, ,ভাটি বলাকীর মনির হোসেন,লস্করদীর নিতাই রাজ বংশী,ইসমানিচরের সুজন বর্মন,বৈদ্দারগাঁও গ্রামের ছাত্তার মিয়া,বালুয়াকান্দির আলম চাঁন,নয়াকান্দি সুবল চন্দ্র সরকার,পূর্ব নয়াকান্দির মনি লাল বর্মন, চরচাষীর লিটন মিয়া।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি গজারিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০ জন প্রান্তিক নিবন্ধিত জেলেকে ১টি করে গরু বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com