শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নবীনগর এলাকা হতে জাল টাকাসহ ০২ জন জাল নোট কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

Reporter Name / ২৬৫ Time View
Update : সোমবার, ২৩ আগস্ট, ২০২১, ১:৫৫ অপরাহ্ন

তামান্না আক্তার হাসি ঃ সাম্প্রতিককালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগনকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর পেশাদার প্রতারক চক্র। এরই পাশাপাশি একদল জাল টাকার ব্যবসায়ী প্রচুর পরিমানে জাল নোট প্রস্তুত করে ব্যবসা করার মাধ্যমে সাধারণ জনগনকে প্রতারিত করে আসছে। ধর্ষণ, জঙ্গিবাদ, মাদকসহ অন্যান্য সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি সাম্প্রতিক সময়ে এসব প্রতারক চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় ২২ আগস্ট ২০২১ তারিখ ২০.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করে ৬১,৫০০/- জাল টাকা, ০৪ টি মোবাইল এবং নগদ-১০,৩৫৭/- টাকাসহ নিন্মোক্ত ০২ জন আসামী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

(ক) মোঃ মজিবুর রহমান (৩৪), জেলা- শরিয়তপুর।
(খ) মোঃ তানভীর আহম্মেদ (২১), জেলা- নেত্রকোনা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায় যে, তারা পরস্পর যোগসাজোসে দীর্ঘদিন যাবৎ ঢাকার বিভিন্ন এলাকায় এই জাল নোট তৈরী করে বিভিন্ন লোকদের কাছে স্বল্প মূল্যে জাল নোট বিক্রি করে আসছে। গ্রেফতারকৃতরা আরো জানায় যে, তারা ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় এই জাল নোটের ব্যবসা পরিচালনা করে থাকে। অদূর ভবিষ্যতে এইরুপ অসাধু জাল নোট ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com