শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল ও ভাদাইল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১৩ কেজি গাঁজা এবং ১৫৯ বোতল ফেন্সিডিলসহ ০৩ মাদক কারবারি’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

Reporter Name / ৩৪২ Time View
Update : সোমবার, ২৩ আগস্ট, ২০২১, ১১:২৯ পূর্বাহ্ন

তামান্না আক্তার হাসি ঃ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে।

খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মত ঘৃণ্যতম অপরাধ নির্মূল ও রহস্য উদঘাটনের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাব মাদক বিরোধী অভিযান জোরদার করেছে। এ ধরণের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা তৎপর।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২২ আগস্ট ২০২১ তারিখ ১৮.১০ ঘটিকা হতে ২৩.৪০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়া থানাধীন বাইপাইল ও ভাদাইল বাজার এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১৩ কেজি গাজা, ১৫৯ বোতল ফেন্সিডিল, ০৫ টি মোবাইল এবং মাদক বিক্রিত নগদ ১,৭১২/- টাকাসহ নিম্নোক্ত ০৩ জন মাদক কারবারি’কে গ্রেফতার করতে সমর্থ হয়।

(ক) মোঃ আকাশ মিয়া (২৪), জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
(খ) মোঃ সুজন মিয়া (২৪), জেলা- ময়মনসিংহ।
(গ) মোঃ আলী (৩৬), জেলা- ঢাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা বেশ কিছুদিন যাবত পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল ক্রয় করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ এবং বিক্রয় করে আসছিলো

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে র‌্যাব-৪ কর্তৃক এরূপ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com