শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

উত্তরা ও কেরানীগঞ্জে র‍্যাবের পৃথক অভিযানে ২৬ জুয়াড়ি গ্রেফতার

Reporter Name / ২৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১, ৫:৪২ অপরাহ্ন

ডেক্সঃ রাজধানীর উওরা ও কেরানীগঞ্জে র‍্যাবের পৃথক অভিযানে ২৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

এসময় তাদের নিকট থেকে নগদ ৫৮ হাজার ৩৫৫ টাকা, ২৫ টি মোবাইল ফোন সেট ও ৬২৪ পিস তাস উদ্ধার মুলে জব্দ করা হয়।

বুধবার দিবাগত রাত বিভিন্ন সময় রাজধানীর উত্তরা পশ্চিম থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব-১০ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক)
এ্যাডিশনাল ডিআইজি মাহ্ফুজুর রহমান, বিপিএম আজ বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০) এর এএসপি (মিডিয়া) এনায়েত কবীর সোয়েব আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিওিতে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ দক্ষিণ পাড়া এলাকায় একটি অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে জুয়া খেলা অবস্থায় ৮ জন জুয়াড়িকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছে – মোঃ আনিছ (৩৮), মোঃ বাবুল (৪৮), মাছুদ রানা (৩২), মোঃ আলী আকবর (৩৯), আব্দুর রহমান (৪৮), মোঃ রব মিয়া (৩৭), মোঃ লিটন মিয়া (৪২) ও মোঃ আহিদুল ইসলাম বাবু (৪২) ।

এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায় ১০৪ টি জুয়া খেলার কার্ড (তাস), ৭ টি মোবাইল ফোন ও নগদ- ৭ হাজার ৪৩০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া একই রাতে র‍্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ও রাজধানীর উত্তরা পশ্চিম থানার রোড নং- ৬/এ, সেক্টর নং-১২ এলাকায় দুটি পৃথক অভিযান জুয়ার আসর থেকে জুয়া খেলা অবস্থায় আরও ১৮ জন জুয়াড়িকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছে – নারায়ন হাওলাদার (৩২), মোঃ চঞ্চল হোসেন (৩৮), শুসান্ত মন্ডল(৩৭), নারায়ন সিকদার(৫৩) ও উমেশ করাতি, মোঃ আনোয়ার হোসেন (৪৯), মোঃ মনির হোসেন (৪১), মোঃ আমান উল্লাহ (৫০), রফিকুল ইসলাম (৩৬), মোঃ মামুন অর রশিদ (৩৬), মোঃ রিপন (২৯), মোঃ
জাহাঙ্গীর আলম (৪৫), দবির মোল্লা (৪৯), মোঃ আব্দুল হাকিম শেখ (৩৫), মোঃ আলম (৩৩), মঞ্জুরুল হক (৩৭), মোঃ মধু মিয়া (৪০) ও মোঃ সেলিম (৪০) ।

এসময় তাদের নিকট থেকে খোলা অবস্থায়
৫২০ পিস জুয়া খেলার কার্ড (তাস), ১৮ টি মোবাইল ফোন ও নগদ- ৫০ হাজার ৯২৫ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা বেশ কিছুকিন যাবৎ একে অন্যের সাথে
জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে বলে জানা যায়।

এবিষয়ে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com