শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

সোনাগাজীতে দুই সহোদরকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

Reporter Name / ২৪৮ Time View
Update : শুক্রবার, ১৮ জুন, ২০২১, ৬:১৯ অপরাহ্ন

ডেক্সঃ ফেনীর সোনাগাজীতে পূর্ব শত্রুতার জেরে শরীফুল ইসলাম নাবিল (২২) ও সাহেদুল ইসলাম স্বপন (২০) নামে দুই ভাইকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সোনাগাজী পৌর শহরের ভাই ভাই হোটেলের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহতদের পরিবার জানায়, উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের বাসিন্দা সোনাগাজী বাজারের ব্যবসায়ী আমিন শরীফের ছেলে শরীফুল ইসলাম নাবিলের সঙ্গে একই গ্রামের আবুল কালামের ছেলে মো. রিয়াজের সাথে এলাকায় আধিপাত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয় পক্ষের একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সোনাগাজী বাজারস্থ দোকান বন্ধ করে আমিন শরীফের দুই ছেলে শরীফুল ইসলাম নাবিল ও সাহেদুল ইসলাম স্বপন মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন। ভাই ভাই হোটেলের সামনে জ্যামে পড়লে আবুল কালামের ছেলে মো.রিয়াজ, কামাল উদ্দিনের ছেলে সজিব ও আবু তাহেরের ছেলে ইব্রাহীমের নেতৃত্বে ৮-১০জন সশস্ত্র সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে নাবিল ও স্বপনের উপর হামলা করে। তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যপারে ব্যবসায়ী আমিন শরীফ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৮-১০জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আসামিদের ধরতে পুলিশ অভিযান অব্যাত রেখেছে। ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com