শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কে.টে হ.ত্যা করে দুবৃত্তরা; লা.শ ফেলে রাখে গজারী বনে রাজধানীতে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক: মানবাধিকার ও বাক-স্বাধীনতা নিশ্চিতে ৯ দফা প্রস্তাবনা টঙ্গীতে জুুতার কারখানায় ভয়াবহ আগুন যুবদলের আগামীর নেতৃত্বে কারা? আলোচনায় আকরামুল হাসান মিন্টুসহ কয়েকজন নেতা দৌলতপুর এলাকার কিশোর আব্দুল্লাহ আল মাহমুদ নিখোঁজ, থানায় জিডি উত্তরায় আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ডিএমপির নতুন উদ্যোগ রাজউকের অনুমোদন থাকলেও মানছেনা রাজউকের কোন নিয়ম, কাওলার নয়া বাড়িতে চলছে বহুতল ভবন নির্মাণ  সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরে আসা মৌয়ালদের বর্ণনায় স্থানীয় ইউপি সদস‍্যের নাম গোপালগঞ্জে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ খুলনা মহানগরীতে ওএমএস এর চাল-আটা বিতরণে সন্তুষ্ট ভুক্তভোগীরা

রাজধানীর রূপনগর থেকে প্রতারক চক্রের এক সদস্য গ্রেফতার।

Reporter Name / ২৭১ Time View
Update : সোমবার, ১৪ জুন, ২০২১, ৩:৫৭ অপরাহ্ন

এস, এম, মনির হোসেন জীবন – রাজধানীর রূপনগর থানা এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সক্রিয়

সদস্য’কে গ্রেফতার করেছে এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব জানান, গ্রেফতারকৃতের নাম মোঃ আতিকুর রহমান আতিক (৩৯), জেলা- পটুয়াখালী।

এসময় তার কাছ থেকে ১ টি ট্যাব, ১ টি মোবাইল, ১ টি ওয়াইফাই রাউটার, ২ টি আইডি কার্ড, ৫০ টি ভিজিটিং কার্ড ও ৫ টি হার্ড ফাইল উদ্ধার মুলে জব্দ করা হয়।

র‍্যাব জানান, এ পর্যন্ত প্রতারক আতিক বিভিন্ন এলাকায় ভূয়া পরিচয় দিয়ে মোট ৮ জন নারীকে বিবাহ করেছে । পটুয়াখালী জেলার গলাচিপা থানায় তার নামে একটি ধর্ষন মামলা রয়েছে।

এলিট ফোর্স র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল আজ সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল রোরবার রাজধানীর রূপনগর থানার ইষ্টার্ণ হাউজিং এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য আতিকুল ইসলাম আতিককে বিভিন্ন মালামাল সহ গ্রেফতার করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, প্রতারক মোঃ আতিকুর রহমান আতিক (৩৯) ১৯৮২ সালে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘদিন যাবত সিদ্ধিরগঞ্জ স্থানীয় স্কুলে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা করেন। পরবর্তীতে ২০১৭ সালে ‘ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন’ নামে একটি মানবাধিকার সংস্থা খুলে তিনি নিজেই তার প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান নিযুক্ত হন। কথিত মানবাধিকার সংস্থার চেয়ারম্যান থাকাকালীন সময়ে বিভিন্ন ব্যক্তিদের সাথে তার পরিচয় হয়। মূলত সেখান থেকেই তার প্রতারণা কার্যক্রম শুরু হয়।

র‍্যাব জানিয়েছে, ধৃত আসামী বিভিন্ন ক্ষমতাশীল ব্যক্তিদের পরিচয় দিয়ে তাদের নাম ব্যবহার করে বিভিন্ন সময় সাধারণ মানুষের কাছে ভুয়া পরিচয় দিয়ে দিয়ে দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় অস্থায়ী অফিস খুলে চাকুরী দেওয়া, জমি উদ্ধার, ফ্ল্যাট উদ্ধার এ সমস্ত কাজের কথা বলে সাধারণ মানুষের নিকট হতে প্রতারণার উদ্দেশ্যে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়ে তা আত্মসাৎ করে আসছিল বলে র‍্যাব জানান।

দেশের বিভিন্ন নিরীহ ও সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে তাদের ব্যবহার করে জোরপূর্বক জমি ও টাকা পয়সা কেড়ে নিয়ে তা আত্মসাত করতো। সে চলাফেরা করেন আলিশান গাড়িতে, সব সময় যেনো মিটিং লেগেই আছে।

র‍্যাব-৪ সূএে জানা যায়, এ আতিকুর রহমান আতিক তার সুন্দর চেহারার মোহে বিভিন্ন নারীদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে সেগুলোর গোপন ভিভিও ধারণ করে তাদেরকে ফাঁদে ফেলত এবং সেই ভিডিও কাজে লাগিয়ে সে নারীদেরকে বিভিন্ন অপকর্মে কাজ করাতে বাধ্য করত।

এছাড়া সে বিভিন্ন এলাকার নারীদের সাথে বিভিন্ন পরিচয় দিয়ে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এ পর্যন্ত সে বিভিন্ন এলাকায় ভূয়া পরিচয় দিয়ে মোট
৮ জন নারীকে বিবাহ করেছে বলে জানা যায়।

র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) জানান, তাদের সাথে কিছু দিন সম্পর্ক রাখার পর প্রতারণাপূর্বক টাকা পয়সা হাতিয়ে নিয়ে নিরুদ্দেশ হয়ে যেত। পটুয়াখালী জেলার গলাচিপা থানায় তার নামে একটি ধর্ষন মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি তার প্রতারনা করার কথা স্বীকার করেছে।
এ বিষয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Durnity Report tv

ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে রাজা মিয়ার চায়ের আড্ডায় সবাইকে আমন্ত্রণ

Theme Created By ThemesDealer.Com